News & Event

20
Jan 26

রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

VIEW
12
Jan 26

মদিনা সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালনার আহ্বান ভাইস চ্যান্সেলরের

VIEW
12
Jan 26

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের রজতজয়ন্তী ও রি-ইউনিয়ন

VIEW
20
Dec 25

রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচি হিসাবে ইবিতে শোক র‍্যালি অনুষ্ঠিত, অর্ধনমিত ছিলো সকল ভবনের জাতীয় পতাকা

VIEW
19
Dec 25

জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ইবি প্রশাসনের শোক

VIEW
15
Dec 25

ইবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

VIEW
13
Dec 25

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ইবি কর্তৃপক্ষের কর্মসূচি

VIEW
13
Dec 25

২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে সেরা দশে ইবি শিক্ষক ইমতিয়াজ ইসলাম

VIEW
10
Dec 25

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত, ফুলেল শুভেচ্ছা প্রশাসনের

VIEW
10
Dec 25

বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ জালাল উদ্দিন

VIEW

'সকলকে সম্মেলিতভাবে কাজ করে প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে'- ইবি ভাইস-চ্যান্সেলরের সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের অফিস প্রধানদের মতবিনিময়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সভাকক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এর সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের অফিস প্রধানদের মতবিনিময় সভা শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠু, সুন্দর ও সুচারুভাবে পরিচালনার জন্য যেকোন কাজকে সঠিক ও দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এখানে আমরা সকলে সকলের উপর নির্ভরশীল। তিনি বিবেচনাবোধ, সততা, আন্তরিকতা, দায়িত্ববোধ, সময়নিষ্ঠতা ও প্রতিষ্ঠানের প্রতি মমত্ববোধ থেকে অর্পিত দায়িত্বকে যথাযথভাবে পালন করতে উপস্থিত অফিস প্রধানদের প্রতি আহবান জানান। অফিস প্রধানেরা মতবিনিময় সভায় স্ব স্ব অফিসের কর্মকান্ড ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এর কাছে উপস্থাপন করেন। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম মতবিনিময় সভায় উপস্থিত অফিস প্রধানদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং অফিসকে সুন্দর ও সুচারুভাবে পরিচালনার জন্য বিভিন্ন দিক নির্দেশনামুলক পরামর্শ দেন। তিনি সকলের ঐকান্তিক প্রচেষ্ঠায় এই দূর্যোগকালীন সময়ে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে চলমান রাখার জন্য সকলের সহযোগীতা কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার(ভারঃ) এস. এম আব্দুল লতিফ, শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সোহেল, প্রধান প্রকৌশলী(ভারঃ) মোঃ আলিমুজ্জামান খান টুটুল, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক(ভারঃ) এইচ. এম আলী হাসান, চীফ মেডিকেল অফিসার(ভারঃ) ডাঃ মোঃ নজরুল ইসলাম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক(ভারঃ) মোঃ সিদ্দিক উল্ল্যাহ, পরীক্ষা নিয়ন্ত্রক(ভারঃ) মোঃ আবুল কালাম আজাদ ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ আতাউল হক। সংবাদ বিজ্ঞপ্তি