News & Event

20
Jan 26

রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

VIEW
12
Jan 26

মদিনা সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালনার আহ্বান ভাইস চ্যান্সেলরের

VIEW
12
Jan 26

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের রজতজয়ন্তী ও রি-ইউনিয়ন

VIEW
20
Dec 25

রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচি হিসাবে ইবিতে শোক র‍্যালি অনুষ্ঠিত, অর্ধনমিত ছিলো সকল ভবনের জাতীয় পতাকা

VIEW
19
Dec 25

জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ইবি প্রশাসনের শোক

VIEW
15
Dec 25

ইবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

VIEW
13
Dec 25

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ইবি কর্তৃপক্ষের কর্মসূচি

VIEW
13
Dec 25

২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে সেরা দশে ইবি শিক্ষক ইমতিয়াজ ইসলাম

VIEW
10
Dec 25

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত, ফুলেল শুভেচ্ছা প্রশাসনের

VIEW
10
Dec 25

বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ জালাল উদ্দিন

VIEW

গাজা এবং রাফায় সামরিক আগ্রাসন বন্ধ করা হোক : ইবি ভাইস চ্যান্সেলর

 

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম আন্তর্জাতিক বিচার আদালতের  (আইসিজে) রায়ের আলোকে ইসরায়েল কতৃক ফিলিস্তিনের গাজা এবং রাফায় সামরিক হামলা বন্ধে বাধ্য করাতে অবিলম্বে বিশে^র মানবতবাদী নেতৃবৃন্দকে একযোগে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।


ইসরাইলি বাহিনী দীর্ঘ সাত দশক ধরে ফিলিস্তিনে নীপিড়ন, আগ্রাসন, গণহত্যাসহ এক ধরনের জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে এই হত্যাযজ্ঞ সবকিছুর মাত্রা ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক বিচার আদালত ইতোপূর্বে চলতি বছরের মার্চ মাসে ইসরায়েলকে অনতিবিলম্বে গাজা পরিস্থিতি স্বাভাবিক করার আদেশ দিয়েছেন। কিন্তু ইসরাইল কোন কিছুরই পরোয়া করছে না।
ভাইস চ্যান্সেলর বলেন, ইসরাইল সরকার ফিলিস্তিনের বিরুদ্ধে পোড়ামাটি নীতি গ্রহণ করে সর্বত্র নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। শত শত বোমা ফেলে মসজিদ,স্কুল, শরণার্থী শিবির, হাসপাতাল, আবাসিক ভবন ধ্বংস করে দিচ্ছে। প্রতিদিনই বাড়ছে লাশের স্তুপ। দীর্ঘ হচ্ছে নিহত ও আহতদের তালিকা। ফিলিস্তিন জনগন প্রতিটা মূহুর্ত বেঁচে আছে মৃত্যুকে আলিঙ্গন করে। সবচে' অমানবিক পরিণতি বরণ করতে হচ্ছে সেখানকার মহিলা ও শিশুদের। প্রতিক্ষণ এসব শিশুরা বেঁচে রয়েছে অসহ্য মানষিক যন্ত্রণা ও ভয়ভীতি নিয়ে। দখলদার ইসরায়েল ফিলিস্তিনের সাথে সংশ্লিষ্ট দেশের সীমান্তগুলোও অবরোধ করে রেখেছে । অবরুদ্ধ ফিলিস্তিন যেন এখন পৃথিবীর একমাত্র উন্মুক্ত কারাগারে রুপ নিয়েছে।  ফিলিস্তিনের গাজা, রাফা ও অন্যান্য অঞ্চলের শিবিরগুলোতে বিদেশী ত্রান প্রতিষ্ঠানের খাদ্য সামগ্রী পৌঁছানো যাচ্ছে না।
প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, এশটি অব্জলকে অবরুদ্ধ রেখে যুদ্ধের নামে নিরপরাধ নিরীহ মানুষকে হত্যা কোন মতেই কাম্য হতে পারে না। এক্ষেত্রে, আন্তর্জাতিক সম্প্রদায় তথা যে কোন দেশের এই ঘঁনাকে পাশ কাটিয়ে যাওয়া মানবতার জন্য লজ্জাজনক। যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ বন্ধ করতে এবং ফিলিস্তিনবাসীর ন্যায়সঙ্গত অধিকার আদায়ে তাদের হারানো ভূখন্ড পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। পাশাপাশি যুদ্ধ বন্ধসহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এই সংঘাতের স্থায়ী সমাধান করা জরুরী।

#সংবাদ বিজ্ঞপ্তি

বার্তা প্রেরক
ড. আমানুর আমান, এমফিল (ইবি), পিএইচডি (এনবিইউ-দার্জিলিং)
পরিচালক, (ইন-চার্জ)
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগ
ইসলামী বিশ^বিদ্যালয়, কুষ্টিয়া