News & Event

20
Jan 26

রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

VIEW
12
Jan 26

মদিনা সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালনার আহ্বান ভাইস চ্যান্সেলরের

VIEW
12
Jan 26

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের রজতজয়ন্তী ও রি-ইউনিয়ন

VIEW
20
Dec 25

রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচি হিসাবে ইবিতে শোক র‍্যালি অনুষ্ঠিত, অর্ধনমিত ছিলো সকল ভবনের জাতীয় পতাকা

VIEW
19
Dec 25

জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ইবি প্রশাসনের শোক

VIEW
15
Dec 25

ইবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

VIEW
13
Dec 25

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ইবি কর্তৃপক্ষের কর্মসূচি

VIEW
13
Dec 25

২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে সেরা দশে ইবি শিক্ষক ইমতিয়াজ ইসলাম

VIEW
10
Dec 25

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত, ফুলেল শুভেচ্ছা প্রশাসনের

VIEW
10
Dec 25

বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ জালাল উদ্দিন

VIEW

ব্যাপক আনন্দ-উচ্ছাসে জাঁকজমকপূর্ণভাবে ইবিতে বর্ষবরণ

 

আগামী বাংলাদেশকে আমরা বৈষম্যমুক্ত দেখতে চাই
----------------ইবি ভাইস চ্যান্সেলর
 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, গত বছরের সকল গ্লানি-বৈষম্য-অন্ধকার-অনাচার মুছে যাক। নতুন পরিকল্পনা ও শপথে আগামী দিনে আমরা এগিয়ে যাব। আগামী বাংলাদেশকে আমরা বৈষম্যমুক্ত দেখতে চাই। তিনি বলেন, বৈশাখ নতুন আলোর বার্তা নিয়ে এসেছে। আমাদের সবার আগামী দিনের জীবন আনন্দ-আলো-উচ্ছ¡াসে ভরে উঠুক। আমরা আগামী দিনে যে বাংলাদেশ গড়ব সেই বাংলাদেশ হবে আজকের এই বৈশাখের প্রত্যয়ে ও শপথে নতুন বাংলাদেশ। ঐক্যের ও মৈত্রীর, গøানি ও দুর্নীতিমুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ার শপথ নেয়ার আহŸান জানান তিনি।
 
বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুধবার (১৬.০৪.২০২৫) তিনি এসব কথা বলেন। ভাইস চ্যান্সেলর আরও বলেন, বাংলা বর্ষবরণ আমাদের আজন্মকালের বর্ষবরণ। এজন্য বাংলা বর্ষবরণের সময় আমরা নেচে-গেয়ে আনন্দ-উচ্ছ¡াসে উদ্বেলিত হই। এই চমৎকার আয়োজনে আমি ব্যক্তিগতভাবে অভিভূত। আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল অংশীজনের সর্বজনীন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উচ্ছ¡সিত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এটি পরিবর্তিত বাংলাদেশের ফলাফল। আর এই পরিবর্তিত বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের কাছে ঋণী। আজকের অনুষ্ঠানের সকল কৃতিত্ব ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও প্রত্যয়ে প্রতিজ্ঞাবদ্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের। তাদের কাছে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি উৎসর্গ করেন ভাইস চ্যান্সেলর।
 
ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদানের শুরুতে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খোলা থাকায় আজকে এ বিশ্ববিদ্যালয়ে এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বর্ষবরণ উপলক্ষে এরকম জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম তিনি তাঁর শিক্ষকতা জীবনে দেখেননি বলে তিনি জানান। এছাড়াও, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন। শুভেচ্ছা ও সমাপনী বক্তব্য দেন বাংলা বর্ষবরণ ১৪৩২ উদযাপন কমিটির আহবায়ক ও বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ মনজুর রহমান। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রফেসর ড. মোঃ রশিদুজ্জামান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর মোঃ রফিকুল ইসলাম।
 
‘এবারের বৈশাখের স্বপ্ন-শপথ আগামীর বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ উৎসব শুরু হয় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানের মধ্য দিয়ে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হকের উপস্থিতিতে ডিনবৃন্দ সহ হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি ও অফিস প্রধানগণ এবং সকল পর্যায়ের বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির ইবি শাখা সহ বিভিন্ন ছাত্র সংগঠনের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনের চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। গ্রামবাংলার বিভিন্ন ঐতিহ্য, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন সচিত্র প্লাকার্ডসহ বর্ণিল সাজে সজ্জিত শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে সমবেত হয়। সেখানে আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
 
#সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
১৬.০৪.২০২৫
(মোঃ রাজিবুল ইসলাম)
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া