News & Event

20
Jan 26

রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

VIEW
12
Jan 26

মদিনা সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালনার আহ্বান ভাইস চ্যান্সেলরের

VIEW
12
Jan 26

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের রজতজয়ন্তী ও রি-ইউনিয়ন

VIEW
20
Dec 25

রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচি হিসাবে ইবিতে শোক র‍্যালি অনুষ্ঠিত, অর্ধনমিত ছিলো সকল ভবনের জাতীয় পতাকা

VIEW
19
Dec 25

জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ইবি প্রশাসনের শোক

VIEW
15
Dec 25

ইবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

VIEW
13
Dec 25

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ইবি কর্তৃপক্ষের কর্মসূচি

VIEW
13
Dec 25

২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে সেরা দশে ইবি শিক্ষক ইমতিয়াজ ইসলাম

VIEW
10
Dec 25

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত, ফুলেল শুভেচ্ছা প্রশাসনের

VIEW
10
Dec 25

বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ জালাল উদ্দিন

VIEW

জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলণায়তনে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ, কর্মকর্তা ইউনিটের সভাপতি মোহা: আলাউদ্দীন।
আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিনস কমিটির সভাপতি, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. অ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশনের (ইউট্যাব), বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি প্রফেসর ড. মোহা: তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. রফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভার.) ড. মো: ওয়ালিউর রহমান পিকুল।
উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো: শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, টিএসসিরি পরিচালক প্রফেসর ড. মো: জাকির হোসেন প্রমুখ।
ভাইস চ্যান্সেলর তার বক্তব্যে বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন প্রাগমেটিক রাজনীতিবিদ। তিনি নিজে কাজ শুরু করতে পছন্দ করতেন। তারপর সাধারণ মানুষদের সম্পৃক্ত করতেন। তিনি বলেন, রাজনীতি করতে হবে মানুষের জন্য। এই কাজটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন।
এ সময় তিনি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে গবেষণাগার প্রতিষ্ঠার কথা বলেন।
অনুষ্ঠান উপস্থাপন করেন উপ-রেজিস্ট্রার মো: গোলাম মওলা ও সহকারী রেজিস্ট্রার মো: কবির হোসেন।
প্রচারে
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগ