News & Event

07
Nov 26

শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শে ইসলামী বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য

VIEW
02
Nov 26

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রো-ভাইস চ্যান্সেলরের মতবিনিময়

VIEW
01
Nov 26

নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদের উদ্বোধন

VIEW
28
Oct 26

বিশ্ববিদ্যালয়ে ‘সান্ধ্য আইন’ প্রতিষ্ঠার খবর গুজব: উপাচার্য

VIEW
27
Oct 26

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলায় ফেজ থেরাপির সম্ভাবনা, ইবিতে বিশ্ব ফেজ সপ্তাহ পালিত

VIEW
27
Oct 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটের তথ্য হালনাগাদবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

VIEW
21
Oct 26

প্রশাসনের চার পদে নতুন পদায়ন

VIEW
14
Oct 26

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ইবি সফর/প্রস্তুতি জোরদারের নির্দেশ ভাইস চ্যান্সেলরের

VIEW
14
Oct 26

ডিনস অ্যাওয়ার্ড পেলেন কৃতী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণায় অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ভাইস চ্যান্সেলর

VIEW
13
Oct 26

সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের

VIEW

ইবিতে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘Higher Study & Research Opportunities in Australia’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ এপ্রিল ২০২৫ (রবিবার) দুপুর ১টায় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ১০২ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারটি আয়োজন করে IEEE Islamic University Student Branch এবং Students Association of ICT (SAICT)।
 
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণে উৎসাহিত করেন।
 
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও গবেষক ড. মোহাম্মদ আলী মনি। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যাপক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটিতে Centre for AI and Digital Health Technology-এর পরিচালক এবং কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন। সেমিনারে তিনি তাঁর শিক্ষা ও গবেষণাজীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার জন্য বাস্তবসম্মত দিকনির্দেশনা প্রদান করেন।
 
সেমিনারটির সভাপতিত্ব করেন IEEE Islamic University Student Branch-এর কাউন্সিলর এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. জাহিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী হতে উদ্বুদ্ধ করেন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির ওপর আলোকপাত করেন।
 
আলোচনা শেষে অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সেমিনারটি সঞ্চালনা করেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়িতা মোদক এবং আবু উবাইদা।
 
সেমিনারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও IEEE সদস্যসহ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আলোচনায় সমৃদ্ধ এই সেমিনারটি শিক্ষার্থীদের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।
উল্লেখ্য, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আই-ইইই) বিশ্বের ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন। সংগঠনটি বিশ্বব্যাপী প্রকৌশল ও প্রযুক্তির উন্নতি সাধনে নানাবিধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রকৌশল পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্রাঞ্চের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। ২০১৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই-ইইই স্টুডেন্ট ব্রাঞ্চ যাত্রা শুরু করে। একই বছর দেশসেরা উদীয়মান ব্রাঞ্চ হওয়ার গৌরব অর্জন করে আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ এবং ২০২৪ সালের আই-ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার কর্তৃক দেশসেরা স্টুডেন্ট চ্যাপ্টারের পুরস্কার অর্জন করে।
 
#সংবাদ বিজ্ঞপ্তি