News & Event

17
May 26

সকলকে সঙ্গে নিয়েই ইসলামী বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চান নতুন উপাচার্য

VIEW
17
May 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন সময়সূচিতে পরিবর্তন

VIEW
13
May 26

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

VIEW
13
May 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম. মতিনুর রহমান

VIEW
12
May 26

সাইন্স ক্লাবের উদ্যোগে দু’দিনব্যাপী ইন্টারন্যাশনাল র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট

VIEW
12
May 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ফেস্টিভ্যাল উদ্বোধন

VIEW
06
May 26

ক্রীড়াবান্ধব পরিবেশে গড়ে উঠবে ঐক্য, শৃঙ্খলা ও মানবিকতার নতুন সংস্কৃতি --- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

VIEW
04
May 26

২০২৫–-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ইবিতে শুরু ৭ জুন থেকে

VIEW
03
May 26

আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল

VIEW
08
Apr 26

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত/ উত্তীর্ণ ৬০.৫০ শতাংশ, সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়েছেন মিজানুর রহমান

VIEW

ইবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৫ মার্চ ২০২৬ তারিখ বুধবার দিবাগত রাতে গণহত্যায় নিহত এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআনখানি অনুষ্ঠিত হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনের চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক তাঁদের সাথে ছিলেন । একই সময় প্রভোস্টগণ নিজ-নিজ হলে অনুরূপভাবে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করেন। এছাড়াও শহীদ স্মৃতিসৌধে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।
 
পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে ভাইস চ্যান্সেলর কর্মসূচির উদ্বোধন করেন। এরপর ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এর উপস্থিতিতে ডিনবৃন্দসহ সকল অনুষদ, হল, বিভাগ, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ ও ফোরাম, ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে প্রশাসন ভবন চত্বর হতে এক শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ স্মৃতিসৌধে সমবেত হয়।
শোভাযাত্রা শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় ট্রেজারার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তাঁর সাথে ছিলেন। এরপর জিয়া পরিষদ, ইউট্যাব, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট, জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম, সহায়ক কর্মচারী সমিতি, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী সমিতি, ইবি শাখা ছাত্রদল, বিভিন্ন হল, বিভাগ, সাংবাদিক সংগঠন, ইবি প্লেয়ারস অ্যাসোসিয়েশন, ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ইবি থানা এবং বিএনসিসি পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
 
এরপর মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে ভাইস চ্যান্সেলর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় ট্রেজারার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তাঁর সাথে ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
 
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদ, আবাসিক এলাকার মসজিদ এবং হল মসজিদসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মসজিদে পেশ ইমাম কাম খতিব আশরাফ উদ্দীন খান এর পরিচালনায় দোয়া ও মোনাজাতে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মিন্নাতুল করিম ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, ইবি শাখা ছাত্রদল, ছাত্র শিবির সহ ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের সড়কসমূহ রঙিন পতাকায় সজ্জিত করা হয়।
 
#সংবাদ বিজ্ঞপ্তি
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩