News & Event

26
Jun 26

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় জিয়া স্মৃতি পাঠাগারের আলোচনা সভা

VIEW
26
Jun 26

অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত

VIEW
24
Jun 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাজেট হস্তান্তর--- বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রার রূপরেখা প্রতিফলিত

VIEW
23
Jun 26

অফিস ম্যানেজমেন্ট বিষয়ে ওয়ার্কশপের দ্বিতীয় দিন

VIEW
20
Jun 26

অফিস ম্যানেজমেন্ট বিষয়ে ওয়ার্কশপ

VIEW
20
Jun 26

জাপানি শিক্ষা ও শিল্পখাতের প্রতিনিধিদের সঙ্গে ভাইস চ্যান্সলেরর বৈঠক, নতুন সহযোগিতার সম্ভাবনা

VIEW
20
Jun 26

কুষ্টিয়ায় গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়ার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন- বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান ইবি ভাইস চ্যান্সেলরের

VIEW
18
Jun 26

মেগা প্রকল্পের (৩য় পর্যায়-১ম সংশোধিত) অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ ভাইস চ্যান্সেলরের

VIEW
18
Jun 26

শিক্ষা-শিল্পের সেতুবন্ধনে পাবিপ্রবিতে মুক্ত আলোচনা

VIEW
06
Jun 26

Islamic University Delegation Now Visiting University of Gävle, Sweden under RESHAPE Project

VIEW

সকলকে সঙ্গে নিয়েই ইসলামী বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চান নতুন উপাচার্য

 
ইসলামী বিশ্ববিদ্যালয়-এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে মতিনুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি সকলকে সঙ্গে নিয়েই কাজ করতে চান। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় তিনি এমন প্রত্যয়ের কথা জানান। আজ, ১৬ মে বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিনটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় একটি বৃহৎ পরিবার। এখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণেই একটি ইতিবাচক পরিবেশ গড়ে ওঠে। তাই আমি সবাইকে নিয়েই এগিয়ে যেতে চাই।”
 
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিবেশ, একাডেমিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন। এ সময় ভাইস চ্যান্সেলরের কার্যালয়কে কেন্দ্র করে একটি সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কথাবার্তা তিনিও শুনেছেন। তবে তিনি স্পষ্টভাবে জানান, কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা গোষ্ঠীকেন্দ্রিক কার্যক্রম তার প্রশাসনে স্থান পাবে ন। তিনি বলেন, “আমার সিন্ডিকেট (গ্রুপিং) হচ্ছে— এই বিশ্ববিদ্যালয়ের আইন। আমাকে কেউ ভুল বুঝিয়ে বা নিজের ব্যক্তিগত, গোষ্ঠীগত কোনো স্বার্থ চরিতার্থ করবে— সেটি মনে হয় সম্ভব নয়। এইটুকু আমি ইনশাল্লাহ বলতে পারি।”
 
একাডেমিক উন্নয়ন প্রসঙ্গে নবনিযুক্ত উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে তার সুপরিকল্পিত কর্মপরিকল্পনা রয়েছে। খুব দ্রুতই তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসবেন। বিভাগের সভাপতি, অনুষদের ডিন, শিক্ষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নিয়ে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে আরও গতিশীল করা হবে বলে তিনি জানান।
 
মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপাচার্য জানান, জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। তিনি বলেন, “যারা দেশের গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে জীবন দিয়েছেন, তাদের স্মৃতি সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব।” সভায় আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তথ্য, প্রকাশনা জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ সাহেদ হাসনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। মতবিনিময় সভায় অংশ নেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি-এর নেতৃবৃন্দ ও সদস্যরা।
 
_---------
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ছবি : শেখ আবু সিদ্দিক
Edited By: Dr. Amanur Aman