ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন সময়সূচিতে পরিবর্তন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে অফিস খোলার দিনের জন্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বহনকারী গাড়ির নতুন সময়সূচী ঘোষণা করেছে। পরিবহন প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা রুটে চলাচলকারী বিশ্ববিদ্যালয়ের গাড়িসমূহ এখন থেকে প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে স্ব-স্ব রুটের জিরো পয়েন্ট থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এছাড়া অফিস শেষে বিকেল ৪টা ১৫ মিনিটে গাড়িগুলো ক্যাম্পাস থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মধ্যবর্তী সময়ের পরিবহন ব্যবস্থা, ছুটির দিনের সময়সূচী এবং অন্যান্য পূর্বনির্ধারিত রুটের সময়সূচী অপরিবর্তিত থাকবে। পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ স্বাক্ষরিত এ জরুরি বিজ্ঞপ্তি আগামী ১৭ মে ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস।