News & Event

08
Apr 26

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত/ উত্তীর্ণ ৬০.৫০ শতাংশ, সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়েছেন মিজানুর রহমান

VIEW
28
Mar 26

ইবি কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত

VIEW
26
Mar 26

ইবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত

VIEW
28
Mar 26

ইবি কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত

VIEW
04
Mar 26

ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্ণার’ এর শুভ উদ্বোধন

VIEW
24
Feb 26

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ২৩ ফেব্রুয়ারি সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে

VIEW
22
Feb 26

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন

VIEW
21
Feb 26

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ

VIEW
07
Feb 26

ইউজিসি চেয়ারম্যানস পদক-এ ভূষিত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাহিদা আখতার

VIEW
07
Feb 26

চীনা দূতাবাসে ভাইস চ্যান্সেলরের বৈঠক

VIEW

ইবি’র অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের মৃত্যুতে প্রশাসনের শোক

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। শোকবার্তায় তাঁরা বলেন, একজন মেধাবী, পরিশ্রমী, সুযোগ্য শিক্ষক ও অভিভাবক এবং একজন ইসলামিক স্কলার হিসেবে প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের নাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে চিরকাল ধ্বনিত হবে।
প্রফেসর ড. এ.এইচ.এম ইয়াহইয়ার রহমান মঙ্গলবার (০৪ নভেম্বর) আনুমানিক দুপুর ২টায় বার্ধক্যজনিত কারণে টঙ্গীস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর প্রথম জানাযা রাত ৯টায় ঢাকার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা এবং দ্বিতীয় জানাযা আগামীকাল বুধবার যোহরের নামাজের পর কাশিমাড়ী (শ্যামনগর, সাতক্ষীরা) কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। #সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
০৪.১১.২০২৫
(মোঃ রাজিবুল ইসলাম)
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া