News & Event

20
Jul 26

ইবিতে ‘নিরাপদ শিক্ষাপরিবেশ তৈরিতে যৌন হয়রানি প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

VIEW
20
Jul 26

ইবিতে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে গ্র্যাজুয়েশন সমাপনী

VIEW
19
Jul 26

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই

VIEW
18
Jul 26

ইবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

VIEW
17
Jul 26

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে ইবিতে শোক পালিত

VIEW
14
Jul 26

পুস্তিকাকারে প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধসংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর মোড়ক উন্মোচন

VIEW
14
Jul 26

ইবিতে চলমান প্রকল্পসমূহের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে উপাচার্যের জোর নির্দেশ

VIEW
12
Jul 26

লাল ব্যাজ ধারণ কর্মসূচি উদ্বোধনের মধ্যদিয়ে ইবিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন শুরু

VIEW
12
Jul 26

ইবিতে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

VIEW
11
Jul 26

উপাচার্যের সঙ্গে ইবি সায়েন্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

VIEW

ইবিতে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত

ইবিতে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত

সরকারী কর্মব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সংক্রান্ত এক মত বিনিময় সভা আজ (১১ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান-এর সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় শুরু এ সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (রাশিদ আসকারী) প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।  রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (রাশিদ আসকারী) বলেন, আমাদের দক্ষ শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন। এর মাঝে সুন্দর ব্যবস্থাপনা রুপরেখা দরকার। বিভাগ, হল, দপ্তরগুলো এক বছরে কী কী করবে তা উল্লেখ করে আমাদের সঙ্গে চুক্তি করবে এবং বছরশেষে সেগুলোর মূল্যায়ন হবে। আমাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দেশের লক্ষ্য রুপকল্প-২০২১ আর আমাদের লক্ষ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ। ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতোই একটি মডেল বিশ্ববিদ্যালয় হবে, অন্য বিশ্ববিদ্যালয়ের মতো হবে না Ñ এমন আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের প্রেজেন্টেশন স্কিল বৃদ্ধির উপরে ভাইস চ্যান্সেলর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, আমরা যে যে জায়গায় আছি সে জায়গায় কাজটা ঠিকমতো করার কমিটমেন্ট আমাদের থাকতে হবে। স্ব-স্ব অবস্থানে আমরা যদি দায়িত্বশীল থাকি তাহলে কোন ক্ষেত্রেই ইসলামী বিশ্ববিদ্যালয় আর পিছিয়ে থাকবে না। তিনি বলেন, আমরা যেন কাজ ফাঁকি না দিই, এ ব্যাপারে সচেতন থাকতে হবে।
ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, রাষ্ট্র আমাদেরকে অর্থ দিচ্ছে কিন্তু বিনিময়ে আমরা কী দিচ্ছি সে বিষয়ে নিজেকে পরীক্ষায় নেবার সুযোগ আমাদের এসেছে। তিনি আরও বলেন, মাননীয় ভাইস চ্যান্সেলর প্রায়ই বলে থাকেন, লীডারশীপ এবং টীমওয়ার্ক-এর সুন্দর সমন্বয়েই কেবল সফলতা সম্ভব। আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি।
সবশেষে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সরওয়ার মুর্শেদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. অরবিন্দ সাহা, লোক প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. জুলফিকার হোসেন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুস শাহীদ মিয়া, এবং বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)’র পরিচালক প্রফেসর ড. কে এম আব্দুস ছোবহান।
সভায় বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, সভাপতিবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ এবং অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন। উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ ফোকাল পয়েন্ট মোঃ নওয়াব আলী খান চুক্তি সংক্রান্ত নির্দেশনা উপস্থাপন এবং সভাটি সঞ্চালনা করেন।