News & Event

18
Jul 26

ইবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

VIEW
17
Jul 26

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে ইবিতে শোক পালিত

VIEW
14
Jul 26

পুস্তিকাকারে প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধসংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর মোড়ক উন্মোচন

VIEW
14
Jul 26

ইবিতে চলমান প্রকল্পসমূহের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে উপাচার্যের জোর নির্দেশ

VIEW
12
Jul 26

লাল ব্যাজ ধারণ কর্মসূচি উদ্বোধনের মধ্যদিয়ে ইবিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন শুরু

VIEW
12
Jul 26

ইবিতে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

VIEW
11
Jul 26

উপাচার্যের সঙ্গে ইবি সায়েন্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

VIEW
06
Jul 26

ইবি ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

VIEW
06
Jul 26

ইবিতে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার স্থাপন কাজের উদ্বোধন

VIEW
04
Jul 26

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সম্পাদক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আলীকে সংবর্ধনা প্রদান

VIEW

ইবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর ২য় বার্ষিকী উদযাপনের অংশ হিসাবে জুলাই শহীদ দিবসে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বৃক্ষরোপণ, পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টার দিকে শহীদ আনাস হল চত্বরে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. এম মতিনুর রহমান। সেখানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী। উদ্বোধনের পূর্বে প্রদত্ত প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, ২০২৪ সালের এই দিনে আবু সাঈদ শহীদ হওয়ার ঘটনাটি বাংলাদেশের সকল শিক্ষার্থী-জনতা এবং পুরো বিশ্বকে নাড়া দেয়। বাংলাদেশকে ফ্যাসিস্টমুক্ত করতে শহীদ আবু সাঈদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। জুলাই শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ গ্রহণ করেছেন । শহীদ আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছিলেন তাঁদের প্রতি ভাইস চ্যান্সেলর শ্রদ্ধা জ্ঞাপন করেন। অভ্যুত্থানে যারা বিভিন্নভাবে পঙ্গুত্ববরণ করেছেন তিনি তাঁদের প্রতি সমবেদনা এবং তাঁদের সুস্বাস্থ্য কামনা করেন। জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতরা পর্যাপ্ত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা পাবেন, এ বিশ্বাস ব্যক্ত করেন তিনি।
 
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর জুলাই-আগস্ট অভ্যুত্থান উপলক্ষে উদযাপন কমিটি গঠনের মাধ্যমে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করায় ভাইস চ্যান্সেলরসহ সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানান। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ভ. মোঃ আব্দুল মোমিনের পরিচালনায় অনুষ্ঠিত মোনাজাতে শহীদ আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। জুলাই-আগস্ট-২০২৪ ছাত্রজনতার গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুস শাহীদ মিয়ার সঞ্চালনায় এ সময় সেখানে শহীদ আনাস হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আবদুল কাদের, আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, বিএনসিসির প্রধান সমন্বয়কারী কর্মকর্তা প্রফেসর ড. মোঃ আব্দুল বারীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শহীদ আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান। দোয়া মাহফিলে অংশ নেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম মতিনুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ে ক্রীয়াশীল বিভিন্ন ছাত্র-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
 
#সংবাদ বিজ্ঞপ্তি
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩