News & Event

06
Jul 26

ইবি ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

VIEW
06
Jul 26

ইবিতে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার স্থাপন কাজের উদ্বোধন

VIEW
04
Jul 26

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সম্পাদক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আলীকে সংবর্ধনা প্রদান

VIEW
29
Jun 26

অফিস ব্যবস্থাপনায় দক্ষতা ও সেবার মানোন্নয়নে আইকিউএসির পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

VIEW
28
Jun 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ - সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে সবার অংশগ্রহণের আহ্বান ভাইস চ্যান্সেলরের

VIEW
28
Jun 26

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা - ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

VIEW
26
Jun 26

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় জিয়া স্মৃতি পাঠাগারের আলোচনা সভা

VIEW
26
Jun 26

অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত

VIEW
24
Jun 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাজেট হস্তান্তর--- বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রার রূপরেখা প্রতিফলিত

VIEW
23
Jun 26

অফিস ম্যানেজমেন্ট বিষয়ে ওয়ার্কশপের দ্বিতীয় দিন

VIEW

ইবিতে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার স্থাপন কাজের উদ্বোধন

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিট প্রকল্পের আওতায় ক্যাম্পাসের আবাসিক হলসমূহে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে ৫ পাঁচ কিলোমিটার ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. এম মতিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, হল প্রভোস্ট প্রফেসর ড. এটিএম মিজানুর রহমান, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শাহজাহান আলী, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দিন, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য-সচিব মাসুদ রুমি মিথুন, ছাত্রশিবির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি প্রমূখ।
 
আয়োজকরা জানান, হিট প্রজেক্টের অধীনে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রতিটি রুমে দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এই প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। এই প্রজেক্টের দুইটা মেইন ফাংশন আছে। প্যাসিভ ডিভাইসগুলো স্থাপনের কাজ গুলো অপটিমা টেকনোলজিস লিমিটেড করছে এবং একাজের দ্বিতীয় পর্যায়ে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার লাইন স্থাপনের কাজের সূচনা হচ্ছে আজ। এখন দুটি অংশের কাজ ই সমান্তরালে চলবে এবং প্যাসিভ ডিভাইসের কাজ যতটুকু শেষ হবে ততটুকুতে এক্টিভ ডিভাইসও সচল করে দেওয়া হবে।
 
উদ্বোধন শেষে ভাইস চ্যান্সেলর বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের একাডেমিক কার্যক্রম পরিচালনার স্বার্থে এবং শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচিটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ দ্রুততার সাথে সম্পন্ন হবে এবং শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণকে অনেক বেশি সমৃদ্ধ করার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রযুক্তিগত দিক থেকে আরও একধাপ এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।