News & Event

20
Jul 26

ইবিতে ‘নিরাপদ শিক্ষাপরিবেশ তৈরিতে যৌন হয়রানি প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

VIEW
20
Jul 26

ইবিতে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে গ্র্যাজুয়েশন সমাপনী

VIEW
19
Jul 26

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই

VIEW
18
Jul 26

ইবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

VIEW
17
Jul 26

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে ইবিতে শোক পালিত

VIEW
14
Jul 26

পুস্তিকাকারে প্রকাশিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধসংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর মোড়ক উন্মোচন

VIEW
14
Jul 26

ইবিতে চলমান প্রকল্পসমূহের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে উপাচার্যের জোর নির্দেশ

VIEW
12
Jul 26

লাল ব্যাজ ধারণ কর্মসূচি উদ্বোধনের মধ্যদিয়ে ইবিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন শুরু

VIEW
12
Jul 26

ইবিতে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

VIEW
11
Jul 26

উপাচার্যের সঙ্গে ইবি সায়েন্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

VIEW

ইবিতে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে গ্র্যাজুয়েশন সমাপনী

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে গ্র্যাজুয়েশন সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ভবনের ১৪০ নং কক্ষে সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে শুরু এ অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. এম মতিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মামুন আল রশীদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ মিনহাজউল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানের শুরুতে ভাইস চ্যান্সেলর সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করায় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানান। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, আমি বিশ্বাস করি, আজকের এই পর্বটি তোমাদের জন্য যেমন আনন্দের-গর্বের, সাথে-সাথে কিছু চ্যালেঞ্জেরও। আনন্দের এবং গর্বের এই কারণেই—একটি পর্ব তোমরা সুসম্পন্ন করেছ। আর চ্যালেঞ্জের এই কারণে—সামনের দিনগুলো তোমাদেরকে অনেক চ্যালেঞ্জ হয়তো মোকাবিলা করতে হবে। সেই চ্যালেঞ্জগুলোকে দক্ষতার সাথে, আন্তরিকতার সাথে, একাগ্রচিত্ত নিয়ে যারা মোকাবিলা করতে সক্ষম হবে, তারাই আসলে সফলকাম হবে। আমার বিশ্বাস, তোমরা প্রত্যেকেই সফলকাম হবে, সেই যোগ্যতা তোমরা অর্জন করেছ বলে আমি মনে করি। তিনি আরও বলেন, বর্তমান সময়টি শুধুমাত্র সনদ অর্জনের জন্য শিক্ষা নয়। সনদ অর্জন আমাদের প্রয়োজন, পাশাপাশি সনদ অর্জনকে গুরুত্ব দেয়ার সাথে সাথে একজন এফিশিয়েন্ট, ক্রিয়েটিভ, ইনোভেটিভ, বুদ্ধিদীপ্তসম্পন্ন একজন গ্র্যাজুয়েট সবচেয়ে বেশি প্রয়োজন। শিল্পবিপ্লব এবং এআই প্রযুক্তির এই সময়ে আমরা প্রতিটি পরতে-পরতে উপলব্ধি করছি—আমাদের জনসংখ্যা অনেক, কিন্তু আমাদের দক্ষ জনবলের অনেক অভাব। দক্ষ জনশক্তি হিসেবে নিজেদেরকে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে ভাইস চ্যান্সেলর বলেন, একজন গ্র্যাজুয়েটকে তৈরি করার পেছনে রাষ্ট্রের যত অর্থ ব্যয় হয়, সেই রাষ্ট্রের অর্থটাকে প্রপার ইউটিলাইজেশন করার দায়িত্ব কিন্তু আমাদের ওপর বর্তায়। আমি বিশ্বাস করি, আপনারা নিশ্চিতভাবে সেই কাজটি করছেন। পাশাপাশি শিক্ষার্থীদের মনন এবং তাদের যে বিকশিত হওয়ার যে জায়গাগুলো, সেটি আপনারা অবারিত রাখবেন এবং সেই জায়গাতে আপনারা ভূমিকা রাখবেন—এটি আপনাদের প্রতি আমার অনুরোধ। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞানী তৈরি করার ক্ষেত্রে যে সাপোর্ট দেয়া দরকার, সেটি অবারিত রাখা হবে, এই আশ্বাস প্রদান করেন তিনি। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
 
 
#সংবাদ বিজ্ঞপ্তি
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩