News & Event

20
Sep 26

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা

VIEW
20
Sep 26

শোকবার্তা

VIEW
20
Sep 26

ইবিতে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

VIEW
20
Sep 26

আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

VIEW
20
Sep 26

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা

VIEW
19
Sep 26

মেশিন লার্নিং, বিগ ডাটা ও ডাটা স্ট্রাকচার-অ্যালগরিদম বিষয়ক কর্মশালা

VIEW
19
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

VIEW
19
Sep 26

প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে ৪২ সদস্যের স্টিয়ারিং কমিটি

VIEW
19
Sep 26

প্রধানমন্ত্রী কর্তৃক শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি কমিটি

VIEW
19
Sep 26

ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে ইবি প্রশাসন

VIEW

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

 
কুষ্টিয়া মেডিকেল কলেজ ‘মেডিসিন ক্লাব’-এর উদ্যোগে এবং রক্তিমা, গ্রীণ ভয়েস ও তারুণ্যের সহযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলায় এ কর্মসূচি শুরু হয়। উদ্বোধনকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন, ভারপ্রাপ্ত চীফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই যৌথ আয়োজন দুই প্রতিষ্ঠানের মধ্যে মৈত্রী বন্ধন সুদৃঢ় করবে। তিনি এ উদ্যোগের সঙ্গে যুক্ত কুষ্টিয়া মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষার্থী ও টেকনিক্যাল কর্মকর্তাদের পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ের রক্তিমা, তারুণ্য ও গ্রীন ভয়েসকে ধন্যবাদ জানান। উপাচার্য বলেন, এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো চিকিৎসাপ্রত্যাশী অসহায় রোগীদের জীবন বাঁচাতে রক্তদানের মাধ্যমে সহায়তা করা। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে। উপাচার্য বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে মানবতার সেবায় এগিয়ে আসবে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা-মননের সংযোগ ঘটাবে। উল্লেখ্য, মেডিসিন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সম্প্রতি চালু হওয়ায় সেখানে রক্তের চাহিদা ব্যাপক বেড়েছে, যা পূরণে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচির মাধ্যমে চর্ম, মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ, রক্তের শর্করা/সুগার পরীক্ষা, সাধারণ শারীরিক পরীক্ষা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
 
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩