প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে ৪২ সদস্যের স্টিয়ারিং কমিটি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে ৪২ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, হলসমুহের প্রভোস্টে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তরের পরিচালক এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক বিভাগের প্রতিনিধিদের পাশাপাশি প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিএনসিসি, রোভার স্কাউট, ছাত্র-শিক্ষক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক দপ্তরের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রস্তুতি, বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ স্টিয়ারিং কমিটি কাজ করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম এগিয়ে নিতে কমিটির সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
*****
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস