News & Event

12
Sep 26

প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

VIEW
11
Sep 26

সায়েন্স ক্লাবের নিজস্ব ওয়েবসাইট চালু

VIEW
10
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জব কর্নার উদ্বোধন/ ক্যারিয়ার গঠনে দক্ষতা ও মনোযোগ বৃদ্ধির আহ্বান ভাইস চ্যান্সেলরের

VIEW
10
Sep 26

শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

VIEW
06
Sep 26

খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার

VIEW
06
Sep 26

Islamic University explores Chinese language education, academic cooperation

VIEW
06
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয় সবসময় সব ধর্মের সম্মান, অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল : ভাইস চ্যান্সেলর

VIEW
01
Sep 26

ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, পদাধিকার বলে রয়েছেন ইবি ভাইস চ্যান্সেলর

VIEW
31
Aug 26

ইবি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক প্রকাশ

VIEW
30
Aug 26

ইবি অর্থ ও হিসাব বিভাগের প্রশাসনিক কর্মকর্তার মৃত্যুতে উপাচার্যের শোক

VIEW

সায়েন্স ক্লাবের নিজস্ব ওয়েবসাইট চালু

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম সংগঠন হিসেবে নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট ও নিবন্ধিত অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব। ক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক, সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ বুধবার ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইট ও অনলাইন পেমেন্ট সিস্টেমের উদ্বোধন করা হয়। নতুন এ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ক্লাবের মাসিক চাঁদা প্রদান, সদস্যপদ গ্রহণ ও নবায়ন, বিভিন্ন কর্মশালা, সেমিনার, প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় নিবন্ধন এবং অন্যান্য কার্যক্রমের ফি অনলাইনে পরিশোধ করা যাবে। বিশেষ করে ক্লাব আয়োজিত সায়েন্স ফেস্টিভ্যালের বিভিন্ন কার্যক্রমের অর্থও এ পেমেন্ট সিস্টেমের মাধ্যমে সহজে পরিশোধের সুযোগ থাকবে। ফলে দেশ-বিদেশের যেকোনো স্থান থেকে শিক্ষার্থী ও সদস্যরা প্রয়োজনীয় অর্থ পরিশোধ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো শাহজাহান আলী, উপদেষ্টা ড. মো. মিনহাজ উল হক, সভাপতি জুনাইদুল মোস্তফা, সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন সাকিব, মিডিয়া সেক্রেটারি শুভ্রত কুমার, জয়েন্ট সেক্রেটারি মিশনু আল আসনাওয়ি, জয়েন্ট কমিউনিকেশন সেক্রেটারি নওরিন ফাতেমা তোয়াসহ ক্লাবের অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
 
সায়েন্স ক্লাবের এ উদ্যোগের প্রশংসা করেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান। তিনি ক্লাবের প্রযুক্তিনির্ভর কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সহজলভ্য করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা ও সহযোগিতামূলক উদ্যোগ নিয়েও আলোচনা হয়। এ সময় উপাচার্য জাপানের সঙ্গে 2+2 শিক্ষা কার্যক্রম, চীনের সঙ্গে শিক্ষা ও একাডেমিক সহযোগিতা এবং BRAC-এর সঙ্গে Career Hub প্রতিষ্ঠার উদ্যোগসহ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন। সায়েন্স ক্লাব কর্তৃপক্ষের প্রত্যাশা, নিজস্ব ওয়েবসাইট ও নিবন্ধিত অনলাইন পেমেন্ট সিস্টেম চালুর ফলে ক্লাবের সার্বিক কার্যক্রম আরও ডিজিটাল, স্বচ্ছ, সহজলভ্য ও গতিশীল হবে। একই সঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত শিক্ষার্থী ও সদস্যরা আরও সহজে ক্লাবের বিভিন্ন কার্যক্রমে যুক্ত হতে পারবেন।
 
******
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস