News & Event

12
Sep 26

প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

VIEW
11
Sep 26

সায়েন্স ক্লাবের নিজস্ব ওয়েবসাইট চালু

VIEW
10
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জব কর্নার উদ্বোধন/ ক্যারিয়ার গঠনে দক্ষতা ও মনোযোগ বৃদ্ধির আহ্বান ভাইস চ্যান্সেলরের

VIEW
10
Sep 26

শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

VIEW
06
Sep 26

খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার

VIEW
06
Sep 26

Islamic University explores Chinese language education, academic cooperation

VIEW
06
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয় সবসময় সব ধর্মের সম্মান, অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল : ভাইস চ্যান্সেলর

VIEW
01
Sep 26

ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, পদাধিকার বলে রয়েছেন ইবি ভাইস চ্যান্সেলর

VIEW
31
Aug 26

ইবি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক প্রকাশ

VIEW
30
Aug 26

ইবি অর্থ ও হিসাব বিভাগের প্রশাসনিক কর্মকর্তার মৃত্যুতে উপাচার্যের শোক

VIEW

শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষক ও কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা এবং দাপ্তরিক সময়সূচি যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম. মতিনুর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভাইস চ্যান্সেলরের কনফারেন্স রুমে বিভাগীয় সভাপতি ও বিভিন্ন বিভাগের অফিস প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয় একটি শিক্ষালয়। এখানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্দিষ্ট কর্মঘণ্টা, ক্লাস সূচি এবং দাপ্তরিক সময়সূচি রয়েছে। নির্ধারিত সময়ের পরিবর্তে ইচ্ছেমতো অফিসে আসা-যাওয়া কিংবা ক্লাসে উপস্থিতির ক্ষেত্রে অনিয়ম হলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হতে পারে। তিনি জানান, নির্ধারিত সময়ে ক্লাসে কিছু শিক্ষকের উপস্থিতি না পাওয়ার বিষয়ে তার কাছে তথ্য রয়েছে। শিক্ষার্থীরা যদি নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে শিক্ষককে না পান, তাহলে শিক্ষা কার্যক্রম প্রত্যাশিতভাবে এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিজ নিজ বিভাগের শিক্ষকদের নির্ধারিত সময়সূচি অনুসরণের বিষয়টি নিশ্চিত করতে বিভাগীয় সভাপতিদের প্রতি নির্দেশনা দেন তিনি। শিক্ষকদের দায়িত্ব ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে ভাইস চ্যান্সেলর বলেন, শিক্ষকদের অন্যতম প্রধান কাজ হলো শিক্ষার্থীদের জ্ঞান ও মূল্যবোধের বিকাশে ভূমিকা রাখা। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যক্তিগত নৈতিকতা ও পেশাগত সচেতনতার গুরুত্ব রয়েছে। শুধু আইন বা বিধিনিষেধের মাধ্যমে একজন শিক্ষকের সব দায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়; বরং নিজস্ব নৈতিকতা ও দায়িত্ববোধ থেকেই পেশাগত কর্তব্য পালনের মানসিকতা তৈরি হওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি কর্মকর্তাদের নির্ধারিত অফিস সিডিউলের মধ্যে থেকে প্রতিদিনের দাপ্তরিক কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। যারা এটি করছে না, এক্ষেত্রে তিনি কঠোর হবার অভিপ্রায় ব্যক্ত করেন।
 
মতবিনিময় সভায় ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক পরিবেশ উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। এর মধ্যে চীনা ভাষা চালুর উদ্যোগ, শিল্প ও শিক্ষার মধ্যে সংযোগ স্থাপনের কার্যক্রম এবং ক্যাম্পাসে ক্যারিয়ার হাব প্রতিষ্ঠার উদ্যোগের বিষয় উল্লেখ করেন তিনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে বিদ্যুৎ সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করেন ভাইস চ্যান্সেলর। আবাসিক হলগুলোতে হিটার ব্যবহারের ক্ষেত্রে হল প্রভোস্টদের আরও তৎপর ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়ে একটি সাবস্টেশন স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও সভায় জানান। পাশাপাশি ক্যাম্পাসে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় সোলার প্যানেল স্থাপনের কাজ শিগগির শুরু করার পরিকল্পনার কথা জানান তিনি। মাদকের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও উল্লেখ করেন ভাইস চ্যান্সেলর। একই সঙ্গে শিক্ষক ও সংশ্লিষ্টদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসরণ করে ছুটি গ্রহণের আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় আরও আর উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান। সভায় বিভিন্ন বিভাগের সভাপতি ও অফিস প্রধানরা নিজ নিজ বিভাগ ও দপ্তরের কার্যক্রম, সমস্যা ও প্রয়োজনীয় বিষয়গুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরেন। আলোচনার মাধ্যমে এসব বিষয়ের সমন্বয় ও কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।
 
*****
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস