News & Event

15
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে

VIEW
15
Sep 26

ইনোভেশন ফেয়ারে ইসলামী বিশ্ববিদ্যালয়

VIEW
12
Sep 26

প্রধানমন্ত্রীর সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

VIEW
11
Sep 26

সায়েন্স ক্লাবের নিজস্ব ওয়েবসাইট চালু

VIEW
10
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জব কর্নার উদ্বোধন/ ক্যারিয়ার গঠনে দক্ষতা ও মনোযোগ বৃদ্ধির আহ্বান ভাইস চ্যান্সেলরের

VIEW
10
Sep 26

শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

VIEW
06
Sep 26

খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার

VIEW
06
Sep 26

Islamic University explores Chinese language education, academic cooperation

VIEW
06
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয় সবসময় সব ধর্মের সম্মান, অসাম্প্রদায়িক চেতনা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল : ভাইস চ্যান্সেলর

VIEW
01
Sep 26

ইসলামিক ফাউন্ডেশনের নতুন বোর্ড অব গভর্নরস গঠন, পদাধিকার বলে রয়েছেন ইবি ভাইস চ্যান্সেলর

VIEW

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অভিনন্দন

 
বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। এক অভিনন্দনবার্তায় ভাইস চ্যান্সেলর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর হিসেবে তাঁর অভিষেক দেশের উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চার অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, “মহামান্য চ্যান্সেলরের প্রাজ্ঞ নেতৃত্ব, দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় দেশের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও মুক্ত জ্ঞানচর্চায় আরও সমৃদ্ধ ও গতিশীল হয়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা। তাঁর নেতৃত্বে বাংলাদেশের উচ্চশিক্ষা আরও সমৃদ্ধ, জ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিকভাবে মর্যাদাসম্পন্ন হয়ে উঠবে বলে আমি আশাবাদী।” ইসলামী বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে ভাইস চ্যান্সেলর বলেন, “মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের স্নেহময় দিকনির্দেশনা ও সুদূরপ্রসারী প্রেরণা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং একটি বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এর বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমরা প্রত্যাশা করি।”
 
ভাইস চ্যান্সেলর নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও কল্যাণময় কর্মময় জীবন কামনা করেন।
 
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩