News & Event

08
Apr 26

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত/ উত্তীর্ণ ৬০.৫০ শতাংশ, সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়েছেন মিজানুর রহমান

VIEW
28
Mar 26

ইবি কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত

VIEW
26
Mar 26

ইবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত

VIEW
28
Mar 26

ইবি কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত

VIEW
04
Mar 26

ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্ণার’ এর শুভ উদ্বোধন

VIEW
24
Feb 26

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ২৩ ফেব্রুয়ারি সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে

VIEW
22
Feb 26

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন

VIEW
21
Feb 26

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ

VIEW
07
Feb 26

ইউজিসি চেয়ারম্যানস পদক-এ ভূষিত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাহিদা আখতার

VIEW
07
Feb 26

চীনা দূতাবাসে ভাইস চ্যান্সেলরের বৈঠক

VIEW

ইবিতে দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ৩৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে অনুষদ ভবনের ৪২৭নং কক্ষে বিভাগের ৩৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং বিভাগের এমটিআইএস ভর্তি কমিটি (২০২৩)-এর সভাপতি প্রফেসর ড. মোঃ গোলাম মাওলা। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ রহিম উল্ল্যাহ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক তা হলো, জ্ঞানচর্চার সম্পর্ক, বিদ্যা আদান-প্রদানের সম্পর্ক। সে সম্পর্ক শুধু ক্লাসে পড়া এবং পড়ানোর সম্পর্ক না। দা’ওয়াহ বিভাগকে সমৃদ্ধ করার জন্য আধুনিক শিক্ষা পদ্ধতির অংশ হিসেবে ডায়লগ, সেমিনার-সিম্পোজিয়াম, গ্রুপ স্টাডি এবং পেপার প্রেজেন্টেশনে বিভাগের শিক্ষক ও ছাত্রদের সমভাবে অংশগ্রহণের নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, আমি চাই, এই বিভাগের সেমিনার এবং সিম্পোজিয়াম করার জন্য শিক্ষক এবং ছাত্রদের সমন্বয়ে কমিটি গঠিত হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীরাও ত্রৈমাসিক-ষাণ্মাসিক রিসার্চ পত্রিকা প্রকাশ করতে পারে। দেশে-বিদেশে বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি গ্রহণে আগ্রহী বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ভাইস চ্যান্সেলর।
 
ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম সহ বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষক এ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন প্রফেসর ড. মুহাঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে ৩৩তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট উপহার দেয়া হয়।
 
#সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
২৯.০৪.২০২৫
(মোঃ রাজিবুল ইসলাম)
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া