News & Event

17
Aug 26

শিক্ষা কার্যক্রম পরিদর্শনে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ইবি উপাচার্য

VIEW
17
Aug 26

জাপানি প্রতিনিধি দলের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বিপাক্ষিক মত বিনিময় সভা অনুষ্ঠিত

VIEW
15
Aug 26

প্রয়াত প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

VIEW
13
Aug 26

Vice-Chancellor Initiates Talks on 2+2 Programme with Japanese Academic Institutions

VIEW
13
Aug 26

ইবি উপাচার্যের সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

VIEW
13
Aug 26

ইবিতে ইআরপি সিস্টেম স্থাপনে কারিগরি সহায়তা দিতে কুয়েটের ৩ বিশেষজ্ঞ কর্মকর্তা, ভিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

VIEW
13
Aug 26

ইবি লোক প্রশাসন বিভাগে সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান/ পরীক্ষায় নকল রোধ ও ফলাফলের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান ইবি উপাচার্যের

VIEW
12
Aug 26

ইবিতে ‘শেপিং আওয়ার ফিউচার: প্রিপেয়ারিং আওয়ারসেলভস টু থ্রাইভ ইন দ্য ইরা অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত/ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান ইবি ভিসির

VIEW
05
Aug 26

ইবির জুলাই ৩৬ হলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

VIEW
03
Aug 26

ইবিতে 'জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান'-এর ২য় বার্ষিকী পালনে শহীদ আনাসের চিঠির ফলক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

VIEW

জাপানি প্রতিনিধি দলের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বিপাক্ষিক মত বিনিময় সভা অনুষ্ঠিত

 
জাপানি প্রতিনিধি দলের সাথে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বিপাক্ষিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যৌথভাবে টু-প্লাস-টু গ্রাজুয়েশন কোর্স চালুর উদ্যোগ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উপাচার্যের বাংলোর সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক এবং সকল অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন। জাপানি প্রতিনিধি দলে ছিলেন — ওয়েস্ট ওকায়ামা মেডিকেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও মালিক ডা. সেইজি ইশিমোতো, জেনারেল ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশনের পরিচালক ইয়োতা শিগে মোরি, জেনমিরাই এডুকেশনাল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসুহিরো কাওয়ামোতো এবং ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়াউল করিম।
 
সভায় টু-প্লাস-টু গ্রাজুয়েশন কোর্স চালুর পদক্ষেপ হিসেবে ক্যাম্পাসে ‘মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট’ স্থাপন করে জাপানিজ ভাষা কোর্স চালুর ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জাপানি প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, তাঁরা জাপানি ভাষা কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও গ্রাজুয়েশনের পরেই শতভাগ চাকরির নিশ্চয়তার পরিবেশ তৈরিতে কাজ করছেন। পূর্বে বিভিন্ন প্রতিষ্ঠানে এ উদ্যোগ সফল হওয়ার পর, সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে তাঁরা দীর্ঘমেয়াদে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। শিক্ষার্থীদের আর্থিক সুবিধার্থে স্কলারশিপ প্রদান এবং টিউশন ফি ছাড়ের বিষয়ে প্রতিনিধি দলের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম কাজ করার সুযোগ নিশ্চিত করার বিষয়েও সভায় আলোচনা হয়।
 
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩