News & Event

13
Aug 26

ইবিতে ইআরপি সিস্টেম স্থাপনে কারিগরি সহায়তা দিতে কুয়েটের ৩ বিশেষজ্ঞ কর্মকর্তা, ভিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

VIEW
13
Aug 26

ইবি লোক প্রশাসন বিভাগে সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান/ পরীক্ষায় নকল রোধ ও ফলাফলের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান ইবি উপাচার্যের

VIEW
12
Aug 26

ইবিতে ‘শেপিং আওয়ার ফিউচার: প্রিপেয়ারিং আওয়ারসেলভস টু থ্রাইভ ইন দ্য ইরা অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত/ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান ইবি ভিসির

VIEW
05
Aug 26

ইবির জুলাই ৩৬ হলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

VIEW
03
Aug 26

ইবিতে 'জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান'-এর ২য় বার্ষিকী পালনে শহীদ আনাসের চিঠির ফলক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

VIEW
03
Aug 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পিতার মৃত্যুতে উপাচার্যসহ প্রশাসনের শোক

VIEW
03
Aug 26

ফ্যাসিবাদবিরোধী ঐক্য রক্ষা ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ইবি উপাচার্যের

VIEW
02
Aug 26

ইবিতে বর্ণাঢ্য আয়োজনে কেন্দ্রীয়ভাবে নবীনদের বরণ

VIEW
30
Jul 26

জুলাই ৩৬ গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী পালন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্মসূচি

VIEW
30
Jul 26

১ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীনদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম, প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী

VIEW

ইবি লোক প্রশাসন বিভাগে সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান/ পরীক্ষায় নকল রোধ ও ফলাফলের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান ইবি উপাচার্যের

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক ও একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করতে তিন দফা নির্দেশনা দিয়েছেন। তিনি পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা আনয়ন এবং সাম্প্রতিক প্রযুক্তির অপব্যবহার রোধে সচেতন হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মঙ্গলবার (১১ আগস্ট, ২০২৬) সকাল ১০:০০ টায় লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান কনফারেন্স রুমে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, যেকোনো মূল্যে পরীক্ষার হলে সব ধরনের নকল বন্ধ করতে হবে। এ জন্য শিক্ষক ও পরিদর্শকদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। দ্বিতীয়ত, পরীক্ষার ফলাফলের স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, অনেক ক্ষেত্রে পরীক্ষা কমিটির সভাপতির কাছে নম্বর জমা দেওয়া হলেও একই সময়ে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে তা পাঠানো হয় না, ফলে ফলাফলে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন বা ম্যানিপুলেশনের সুযোগ তৈরি হয়। এ ধরণের অনিয়ম বন্ধে পরীক্ষা কমিটির কাছে নম্বর জমা দেওয়ার দিনই পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরেও নম্বরপত্র জমা দেওয়ার কঠোর নির্দেশ দেন উপাচার্য। তৃতীয়ত, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার যেমন—'ডিপফেক' ও অনাকাঙ্ক্ষিত গুজব বা অপপ্রচার থেকে শিক্ষার্থীদের রক্ষায় গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও সহায়তা দিতে প্রতিটি বিভাগের 'স্টুডেন্ট কাউন্সিলর'দের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
 
শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ইন্ডাস্ট্রি (শিল্পখাত) এবং অ্যাকাডেমিয়ার (শিক্ষাঙ্গন) যৌথ অংশীদারিত্ব নিশ্চিত করার ওপর জোর দেন ইবি উপাচার্য। তিনি বলেন, শিক্ষার্থীদের বর্তমান যুগের উপযোগী করে গড়ে তুলতে এবং তাঁদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার সমন্বয় অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পাঠ্যক্রমে শিল্পখাতের চাহিদাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব জানিয়ে তিনি অন্তত ১০০ নম্বরের একটি কোর্স ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে সমন্বয় করে প্রবর্তনের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, এমন উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও কাজের সুযোগ পাবে, পাশাপাশি শিল্পখাতের অভিজ্ঞ বিশেষজ্ঞরা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমে অবদান রাখার সুযোগ পাবেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। সেখানে অধ্যাপক ড. মুন্সি মুর্তজা আলীকে আনুষ্ঠানিকভাবে বিভাগের সভাপতির দায়িত্ব হস্তান্তর করা হয়। বিভাগের অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. মোঃ লুৎফর রহমান, সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. মোঃ ফকরুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
 
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩