News & Event

05
Aug 26

ইবির জুলাই ৩৬ হলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

VIEW
03
Aug 26

ইবিতে 'জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান'-এর ২য় বার্ষিকী পালনে শহীদ আনাসের চিঠির ফলক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

VIEW
03
Aug 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পিতার মৃত্যুতে উপাচার্যসহ প্রশাসনের শোক

VIEW
03
Aug 26

ফ্যাসিবাদবিরোধী ঐক্য রক্ষা ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ইবি উপাচার্যের

VIEW
02
Aug 26

ইবিতে বর্ণাঢ্য আয়োজনে কেন্দ্রীয়ভাবে নবীনদের বরণ

VIEW
30
Jul 26

জুলাই ৩৬ গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী পালন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্মসূচি

VIEW
30
Jul 26

১ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীনদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম, প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী

VIEW
28
Jul 26

নতুন দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের প্রথম অফিস, উপাচার্যের অভিনন্দন

VIEW
28
Jul 26

ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন

VIEW
28
Jul 26

ইবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী

VIEW

জুলাই ৩৬ গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী পালন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্মসূচি

 
ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুলাই ৩৬ গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী পালন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছেন। কর্মসূচি অনুযায়ী, আগামী ৩ আগস্ট সকাল ১১টা ১৫ মিনিটে শহীদ আনাস হলে শহীদ শাহরিয়ার খান আনাসের তাঁর মাকে লেখা চিঠির স্মারক ফলক উন্মোচন করা হবে। একই দিন সকাল সাড়ে ১১টায় টিএসসিসি ১১৬ নং কক্ষে শহীদদের স্মরণে ইবি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি তিনটি বিভাগে বিভক্ত—প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা আঁকবে "বুলেটের সামনে আমাদের আবু সাঈদ", পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা আঁকবে "পানি লাগবে পানি, পানি..." এবং অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা আঁকবে "জুলাই বিপ্লবে পুলিশের নৃশংসতা" শীর্ষক চিত্র। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন, মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী ও সম্মানিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক।
 
৫ আগস্ট সকাল ৯টা ২০ মিনিটে প্রশাসন ভবনের সামনে ও হলসমূহে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করবেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমান এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করবেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন। এসময় তাদের সাথে উপস্থিত থাকবেন মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী ও সম্মানিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক। একই সময়ে অনুরূপভাবে হলসমূহে পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৯টায় আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর একটি আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটোরিয়ামে গিয়ে সমবেত হবে। সেখানে সকাল ১০টায় শহীদদের স্মরণে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন উদ্‌যাপন কমিটির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আব্দুস শাহীদ মিয়া।
 
বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও হলসমূহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা এবং মহিলাদের মধ্যে পিলো পাসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে আবাসিক হলসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এছাড়াও ৫ আগস্ট সন্ধ্যা থেকে ৬ আগস্ট ভোর পর্যন্ত মেইন গেট, প্রশাসন ভবন ও ভিসি বাংলোসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থান আলোকসজ্জিত করা হবে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সুবিধার্থে ৫ আগস্ট সকাল ৮টায় কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে নির্ধারিত রুটে গাড়িসমূহ ক্যাম্পাসে আসবে।
 
বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের এসব কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
 
#সংবাদ বিজ্ঞপ্তি
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩