News & Event

23
Aug 26

ইউজিসি আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপের সমাপনী দিনেও ইবি উপাচার্যের অংশগ্রহণ, বিকেলে যোগ দেবেন শিক্ষামন্ত্রী

VIEW
21
Aug 26

উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তরে ইউজিসি আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপে ইবি উপাচার্যের অংশগ্রহণ

VIEW
21
Aug 26

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অভিনন্দন

VIEW
21
Aug 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

VIEW
21
Aug 26

ইবিতে "Intellectual Property Management and Research Commercialization" শীর্ষক কর্মশালা

VIEW
17
Aug 26

শিক্ষা কার্যক্রম পরিদর্শনে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ইবি উপাচার্য

VIEW
17
Aug 26

জাপানি প্রতিনিধি দলের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বিপাক্ষিক মত বিনিময় সভা অনুষ্ঠিত

VIEW
15
Aug 26

প্রয়াত প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

VIEW
13
Aug 26

Vice-Chancellor Initiates Talks on 2+2 Programme with Japanese Academic Institutions

VIEW
13
Aug 26

ইবি উপাচার্যের সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

VIEW

১ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীনদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম, প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী

 
ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে আগামী ১ আগস্ট ২০২৬ তারিখ শনিবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দুই পর্বে এই অনুষ্ঠান হবে। থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন এবং ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদগুলোর নবীনদের নিয়ে সকাল ৯:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দুপুর ২:০০টায় শুরু হবে ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় সচিব আবদুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মাননীয় মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল (ওরিয়েন্টেশন বক্তা), মাননীয় ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের সম্মানিত নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ্। প্রথম পর্বে সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন ও দ্বিতীয় পর্বে জীববিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয়ভাবে নবীনদের বরণ করে নেয়া হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, শহীদদের স্মরণে নিরবতা পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। দুই পর্বের মাঝে দুপুর ১২:৩০ থেকে ১:৪৫ পর্যন্ত মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি রাখা হয়েছে। আয়োজক কমিটি নবীনদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
 
#সংবাদ বিজ্ঞপ্তি
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩