News & Event

25
Aug 26

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার ইবিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

VIEW
23
Aug 26

ইউজিসি আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপের সমাপনী দিনেও ইবি উপাচার্যের অংশগ্রহণ, বিকেলে যোগ দেবেন শিক্ষামন্ত্রী

VIEW
21
Aug 26

উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তরে ইউজিসি আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপে ইবি উপাচার্যের অংশগ্রহণ

VIEW
21
Aug 26

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অভিনন্দন

VIEW
21
Aug 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

VIEW
21
Aug 26

ইবিতে "Intellectual Property Management and Research Commercialization" শীর্ষক কর্মশালা

VIEW
17
Aug 26

শিক্ষা কার্যক্রম পরিদর্শনে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ইবি উপাচার্য

VIEW
17
Aug 26

জাপানি প্রতিনিধি দলের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বিপাক্ষিক মত বিনিময় সভা অনুষ্ঠিত

VIEW
15
Aug 26

প্রয়াত প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

VIEW
13
Aug 26

Vice-Chancellor Initiates Talks on 2+2 Programme with Japanese Academic Institutions

VIEW

ইবিতে 'জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান'-এর ২য় বার্ষিকী পালনে শহীদ আনাসের চিঠির ফলক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

 
ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে ‘জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান ২০২৪’-এর ২য় বার্ষিকী পালনের অংশ হিসেবে সোমবার (৩ আগস্ট ২০২৬) বেলা ১১:১৫ মিনিটে শহীদ আনাস হলে শহীদ শাহরিয়ার খান আনাসের তাঁর মাকে লেখা চিঠির ফলক উন্মোচন করা হয়। এছাড়াও বেলা ১১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে ইবি স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জুলাই ৩৬ গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি বিভাগে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় ক-বিভাগ (প্লে হতে চতুর্থ শ্রেণি)-এর বিষয় ছিল— ‘বুলেটের সামনে আমাদের আবু সাঈদ’; খ-বিভাগ (পঞ্চম হতে সপ্তম শ্রেণি)-এর বিষয় ছিল— ‘পানি লাগবে পানি, পানি...’ এবং গ-বিভাগ (অষ্টম হতে দশম শ্রেণি)-এর বিষয় ছিল— ‘জুলাই বিপ্লবে পুলিশের নৃশংসতা’।
 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী। শহীদ শাহারিয়ার খান আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ এবং নানা সাইদুর রহমান খানের উপস্থিতিতে ফলক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, এর মধ্য দিয়ে এই হলে যারা শিক্ষার্থী তারা চিঠিটি পড়ে জানতে পারবে আনাস দেশপ্রেমিক একজন নাগরিক হিসেবে নিজেকে কীভাবে গড়ে তুলতে চেয়েছিল। দশম শ্রেণিতে পড়া আনাসের দেশপ্রেমের যে চিহ্ন আমরা চিঠিতে দেখলাম, তা আমাদের অনুপ্রাণিত করবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যতদিন দায়িত্বে থাকবে, ততদিন ৩৬ জুলাইয়ের শহীদদের স্মরণে এই কর্মসূচিগুলো গুরুত্বের সাথে পরিচালনা করবে।" তিনি আরও বলেন,"যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদের জান্নাতবাসী করুন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নতুন আকাঙ্ক্ষিত বাংলাদেশ ও সমাজ বিনির্মাণে এই চিঠির প্রতিবদ্ধ বিষয়গুলো ধারণ করে আমরা সবাই যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারি—তাহলেই শহীদদের আত্মা শান্তি পাবে এবং তাদের আত্মত্যাগ সফল হবে। "'জুলাই আগস্ট ২০২৪, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস' উদযাপন কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিব ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতিবৃন্দ, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সে-সময় উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাস তাঁর মাকে একটি চিঠি লিখে সকালে রাজধানীর গেণ্ডারিয়ার ভাড়া বাসা থেকে বের হয়েছিলেন। রাজধানীর চাঁনখারপুলে পুলিশের গুলিতে তিনি শাহাদাত বরণ করেন।
 
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩