News & Event

13
Oct 26

সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের

VIEW
13
Oct 26

বায়োটেকনোলজি বিভাগে আন্তর্জাতিক সেমিনারের প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশ

VIEW
13
Oct 26

রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ‘Freshers’ Reception and Farewell 2026’ অনুষ্ঠিত

VIEW
11
Oct 26

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান

VIEW
10
Oct 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

VIEW
10
Oct 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

VIEW
09
Oct 26

বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনয়ন

VIEW
07
Oct 26

শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের

VIEW
07
Oct 26

ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি ড. মো. আতিকুর রহমান

VIEW
04
Oct 26

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান

VIEW

ডিন'স অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৫ শিক্ষার্থী

 

মেধাবীরাই পৃথিবী বদলেছে, মেধাবীরাই বাংলাদেশ বদলাবে: ভাইস চ্যান্সেলর
সংবাদ বিজ্ঞপ্তি/
 
ইসলামী বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, মেধাবীরাই পৃথিবী বদলেছে, মেধাবীরাই বাংলাদেশ বদলাবে। মেধাবীরা সমাজের অগ্রগামী শক্তি। তাদের জ্ঞান, চিন্তাশক্তি ও উদ্ভাবনী দক্ষতা সমাজকে এগিয়ে নিয়ে যায়। এই মেধাবীরা যাতে আশাহত না হয় সেজন্য তাদেরকে যোগ্য সম্মান দিয়ে উৎসাহিত করতে হবে।
ভাইস চ্যান্সেলর আজ (২৪ মে) বিশ্ববিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে ডিন'স অ্যাওয়ার্ড পদক, সনদ ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
 
তিনি মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই মেধার হিসাব প্রতিষ্ঠা করতে গিয়েই আজকের পরিবর্তিত বাংলাদেশ। মেধাবীদের সুযোগ করে দিতেই সেদিন সংগ্রামের সূচনা হয়েছিল। সে সংগ্রাম দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে গিয়ে পরিণত হয়েছিল সাধারণ জনতার অভ্যূত্থানে। যেখানে প্রায় দুই হাজার মানুষ শহীদ হন।
 
ভাইস চ্যান্সেলর বলেন, মেধাবীদেরকে সেই আন্দোলনকে, সেই প্রাণ বিসর্জনকে সম্মান জানাতে হবে। ভূলে যাওয়া যাবেই না। তিনি মনে করেন, দেশ গঠনে, একটি নতুন বাংলাদেশ গঠনে যথাযথ ভূমিকা পালন করে স্বার্থক, উন্নত দেশ গঠনে ব্রতী হয়েই তোমাদের এই সম্মান প্রদর্শন করতে হবে।
 
বিশ^বিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ডিন'স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মোট ৮টি অনুষদের ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেমর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিনস কমিটির সভাপতি, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. অ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।
 
অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ডিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ প্রফেসর ড. মো: মনজুরুল হক।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অ্যন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. অ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো: এমতাজ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, আইন অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার তৌহিদুল আনাম, ব্যবসায় প্রশাসন ানুষদের ডিন প্রফেসর ড. শেলিনা নাসরিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ প্রফেসর ড. মো: মনজুরুল হক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: আসাদুজ্জামান ও জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বাবলী সাবিনা আজহার।
অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর তার বক্তব্যে বলেন, যে অবস্থায় পূর্বে এ দেশ ছিল সেখানে মেধার মূল্যায়ন তো অনেক দুরে, এই মেধাবী শব্দটিই আমরা ভুলতে বসেছিলাম। সেখান থেকে দেশ আজ উঠে এসেছে। মাঝখানে হারিয়ে গেছে অসংখ্য তাজা প্রাণ।
 
তিনি বলেন, সেই ঝরে যাওয়া প্রাণের বিনিময়ে তোমাদের এই মেধার মূল্যায়ন করা হচ্ছে। তোমাদের অঙ্গীকার করতে হবে। দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, সেই দেশের উন্নয়নে তোমরা কাজ করে যাবে।
তিনি বলেন, তোমাদের মতো মেধাবীদেরকেই সমাজের অন্যায়, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলে ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে হবে।
 
ট্রেজারার তার বক্তব্যে বলেন, একটি জাতির উন্নয়ন নির্ভর করে সে দেশের মেধাবী মানুষদের যথাযথ ভুমিকার উপর। তিনি বলেন মেধাবীদের এই ভূমিকা বিভিন্নভাবে প্রতিফলিত হয়।
তার মতে, মেধাবীরা নতুন জ্ঞান সৃষ্টি করে এবং গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে তারা সমাজের সমস্যা চিহ্নিত করে তার সমাধান বের করে।
তিনি বলেন, দেশে নীতি-নির্ধারক, শিক্ষক, বিজ্ঞানী, প্রকৌশলী, চিকিৎসক প্রভৃতি ক্ষেত্রে মেধাবী তৈরি করছি আমরা।
 
প্রচারে=/
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগ