News & Event

10
Oct 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

VIEW
10
Oct 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

VIEW
09
Oct 26

বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনয়ন

VIEW
07
Oct 26

শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের

VIEW
07
Oct 26

ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি ড. মো. আতিকুর রহমান

VIEW
04
Oct 26

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান

VIEW
04
Oct 26

কারিকুলামে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স যুক্ত করার কথা জানালেন উপাচার্য

VIEW
04
Oct 26

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগুচ্ছে সরকার ইবিতে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

VIEW
26
Sep 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি-২০২৬ নিয়ে বিশেষ আলোচনা সভা

VIEW
24
Sep 26

ল্যাবরেটরি ও অগ্নি নিরাপত্তা বিষয়ক কর্মশালা

VIEW

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)-এর ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৯ অক্টোবর উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানের সম্মেলন কক্ষে তাঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলীসহ সংশ্লিষ্ট সদস্যবৃন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের যুগ্ম সচিব মো. রুহুল আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, মাউশি বিভাগের উপপরিচালক রোকসানা লায়লা, যুগ্ম সচিব এস এম ইমরুল হাসান এবং সিনিয়র সহকারী পরিচালক মোশারফ হোসেন। সভায় উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের চলমান কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুণগত মান বজায় রাখা, কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নে যে সকল প্রকল্প হাতে নেয়া হয়েছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সুষ্ঠু ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” সভায় উপস্থিত সদস্যরা প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা উন্নয়ন প্রকল্পের কয়েকটি সাইট পরিদর্শন করেন এবং চলমান বিভিন্ন উন্নয়নকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।
 
******
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
তারেক মাহমুদ হোসেন
Edited By: Dr. Amanur Aman