জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রো-ভাইস চ্যান্সেলরের মতবিনিময়

৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ নভেম্বর ২০২৬, সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে গঠিত কমিটির সম্মানিত আহ্বায়ক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এমতাজ হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানের নির্দেশে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ খেলাফত মজলিস এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান এবং পরিচালক (ভারপ্রাপ্ত), তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস ও সদস্য-সচিব মো. সাহেদ হাসান।
সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পালনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটির কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপস্থিত সংগঠনগুলোর নেতৃবৃন্দ তাঁদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত প্রদান করেন। মতবিনিময় সভায় দিবসটির কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
***
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
ড. মোঃ আব্দুল আজিজ
Edited By: Dr. Amanur Aman