News & Event

15
Nov 26

সমাবর্তনের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট কমিটিগুলোকে উপাচার্যের নির্দেশনা

VIEW
11
Nov 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদ্‌যাপন

VIEW
09
Nov 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন

VIEW
07
Nov 26

শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শে ইসলামী বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য

VIEW
02
Nov 26

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রো-ভাইস চ্যান্সেলরের মতবিনিময়

VIEW
01
Nov 26

নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদের উদ্বোধন

VIEW
28
Oct 26

বিশ্ববিদ্যালয়ে ‘সান্ধ্য আইন’ প্রতিষ্ঠার খবর গুজব: উপাচার্য

VIEW
27
Oct 26

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলায় ফেজ থেরাপির সম্ভাবনা, ইবিতে বিশ্ব ফেজ সপ্তাহ পালিত

VIEW
27
Oct 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটের তথ্য হালনাগাদবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

VIEW
21
Oct 26

প্রশাসনের চার পদে নতুন পদায়ন

VIEW

সমাবর্তনের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট কমিটিগুলোকে উপাচার্যের নির্দেশনা

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তন সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে গঠিত বিভিন্ন কমিটির কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। একই সঙ্গে সমাবর্তনকে কেন্দ্র করে গঠিত কমিটিগুলোর মধ্যে কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। রবিবার (১৫ নভেম্বর) উপাচার্যের সম্মেলন কক্ষে আসন্ন ৫ম সমাবর্তন উপলক্ষে মূল কমিটির অধীনে গঠিত বিভিন্ন উপকমিটির আহ্বায়কদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব নির্দেশনা দেন। আগামী ২০২৭ সালের ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সভায় সমাবর্তনে সম্ভাব্য অংশগ্রহণকারীদের নিবন্ধন প্রক্রিয়া সহজ ও অংশগ্রহণবান্ধব করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সমাবর্তনের প্রস্তুতি কার্যক্রমে বিভিন্ন কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। সভায় কমিটিগুলোর মধ্যে অভ্যন্তরীণ সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, প্রত্যেক কমিটিকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি অন্যান্য কমিটির সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে।
 
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আতিকুর রহমানসহ আসন্ন সমাবর্তন উপলক্ষে গঠিত বিভিন্ন কমিটির আহ্বায়কগণ উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের সার্বিক প্রস্তুতি, বাজেট প্রণয়ন, অতিথি ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ, আবাসিক সুবিধা, পরিবহন ব্যবস্থা, উপহার, স্পনসরশিপ এবং প্রকৌশল ও অবকাঠামোগত প্রস্তুতিসহ সমাবর্তন আয়োজনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
 
*****
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
ড. মো. আব্দুল আজিজ
Edited By: Dr. Amanur Aman