ইবি সমাবর্তন ২০২৭ - সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি
১০ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ, নির্ধারিত ফি ৪ হাজার টাকা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৭ সালের সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আবেদন ও সামগ্রিক বিষয় বিবেচনায় সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা আগামী ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে নিবন্ধন ফি কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সমাবর্তন'র নিবন্ধন ফি পূর্বনির্ধারিত ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত ফি অপরিবর্তিত থাকবে। সমাবর্তনে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে এবং অন্যান্য অভিভাবক (প্রযোজ্য ক্ষেত্রে) উপস্থিত থাকতে পারবেন। এ ছাড়া, যেসব শিক্ষার্থী পূর্বনির্ধারিত ফি অনুযায়ী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত আদেশটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, সমাবর্তন উপ-কমিটি ও অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
*****
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
ড. আব্দুল আজিজ
Edited By: Dr. Amanur Aman