News & Event

13
Oct 26

সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের

VIEW
13
Oct 26

বায়োটেকনোলজি বিভাগে আন্তর্জাতিক সেমিনারের প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশ

VIEW
13
Oct 26

রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ‘Freshers’ Reception and Farewell 2026’ অনুষ্ঠিত

VIEW
11
Oct 26

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান

VIEW
10
Oct 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

VIEW
10
Oct 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

VIEW
09
Oct 26

বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনয়ন

VIEW
07
Oct 26

শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের

VIEW
07
Oct 26

ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি ড. মো. আতিকুর রহমান

VIEW
04
Oct 26

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান

VIEW

রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ‘Freshers’ Reception and Farewell 2026’ অনুষ্ঠিত

 
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে ‘Freshers’ Reception and Farewell 2026’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আতিকুর রহমান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ওবায়দুল হক।আরও বক্তব্য রাখেন লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুন্সি মুর্তজা আলী। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা ভবিষ্যতে রাষ্ট্র, সমাজ ও জনজীবন সম্পর্কে বিশ্লেষণধর্মী চিন্তা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের শিক্ষাজীবনের প্রতিটি সুযোগকে যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি বলেন, শিক্ষকদের নিয়মিত ক্লাস নিতে হবে, শিক্ষার্থীদের সেটা গ্রহন করতে হবে। এখানে শূণ্যতা সৃস্টি হলে সেটা পুরণ করা যায়না। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. আতিকুর রহমান শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও জ্ঞানচর্চায় সক্রিয় থাকার আহ্বান জানান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন ও উচ্চশিক্ষায় সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিয়মিত একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ, গবেষণামুখী মনোভাব গড়ে তোলা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন।
 
*****
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
তারেক মাহমুদ হোসেন
Edited By: Dr. Amanur Aman