ইবিতে ফোকলোর স্টাডিজ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী বিদায় ও বরণ অনুষ্ঠান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের উদ্যোগে বিভাগের মাস্টার্স শিক্ষার্থীদের বিদায় ও মাস্টার্সে নতুন বর্ষের বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫) মে) টিএসসিসিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো: ওবায়দুল ইসলাম।
বক্তব্য রাখেন বিভাগের সাবেক শিক্ষক বর্তমানে খন্ডকালীন নিয়োজিত প্রফেসর ড. শহিদুর রহমন ও বিভাগের শিক্ষক ড. মিঠুন মোস্তাফিজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি ড. আবু শিবলী মো: ফতেহ আলী চৌধুরী।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইবিতে ক্যারিয়ার গাইড বিষয়ক সেমিনার
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ক্যারিয়ার বিল্ডআপ গাইডলাইন অন ইসলামিক ব্যাংকিং’ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এ সেমিনারের আয়োজন করে। আজ (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনষদ ভবনের ৪২৭ নং রুমে সেমিানরটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. অ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের পোড়াদহ শাখার ব্যবস্থাপক আব্দুস সাত্তার, শৈলকুপা শাখার ব্যবস্থাপক চৌধুরী আতিকুজ্জামাল।
প্রেরক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস