News & Event

05
Aug 26

ইবির জুলাই ৩৬ হলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

VIEW
03
Aug 26

ইবিতে 'জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান'-এর ২য় বার্ষিকী পালনে শহীদ আনাসের চিঠির ফলক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

VIEW
03
Aug 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পিতার মৃত্যুতে উপাচার্যসহ প্রশাসনের শোক

VIEW
03
Aug 26

ফ্যাসিবাদবিরোধী ঐক্য রক্ষা ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ইবি উপাচার্যের

VIEW
02
Aug 26

ইবিতে বর্ণাঢ্য আয়োজনে কেন্দ্রীয়ভাবে নবীনদের বরণ

VIEW
30
Jul 26

জুলাই ৩৬ গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী পালন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্মসূচি

VIEW
30
Jul 26

১ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীনদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম, প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী

VIEW
28
Jul 26

নতুন দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের প্রথম অফিস, উপাচার্যের অভিনন্দন

VIEW
28
Jul 26

ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন

VIEW
28
Jul 26

ইবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী

VIEW

বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সিলভার জুবিলী উদযাপন

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সিলভার জুবিলী ও অ্যালামনাই পুনর্মিলনী ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হয়। দিনব্যাপী এই আয়োজনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান উপলক্ষে প্রশাসন ভবন চত্বর থেকে একটি rally বের হয়, যা উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। Rally'র পর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হোসেন আল মামুন, ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বাবলী সাবিনা আজহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ. কে. এম. নাজমুল হুদা।
এছাড়া বক্তব্য রাখেন সিলভার জুবিলী ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মহাঃ আনোয়ারুল হক এবং আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার সংক্ষিপ্ত বক্তব্যে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে বলেন, “বর্তমান যুগে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় শাখা। শিক্ষণ, গবেষণা ও উদ্ভাবনে এখানে শিক্ষার্থীদের সুযোগ বৈশ্বিক পরিসরে বিস্তৃত।"
তিনি আরও বলেন, “শিক্ষার্থী কখনোই বিভাগ বা বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন হয় না। একবার যে শিক্ষার্থী হয়, তিনি আজীবনই শিক্ষার্থী—কারণ বিভাগই তাঁর ‘আলমা মাটার’। বিশ্বের বিভিন্ন দেশে এই বিভাগের অ্যালামনাইরা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও তাদের অবদান দৃশ্যমান। আমি আশা করি, এখানকার শিক্ষার্থীরা ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল করবে।
প্রেরক/
তারেক মাহমুদ হোসেন
উপ-রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগ
Edietd By: Dr. Amanur Aman/