News & Event

05
Aug 26

ইবির জুলাই ৩৬ হলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

VIEW
03
Aug 26

ইবিতে 'জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান'-এর ২য় বার্ষিকী পালনে শহীদ আনাসের চিঠির ফলক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

VIEW
03
Aug 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পিতার মৃত্যুতে উপাচার্যসহ প্রশাসনের শোক

VIEW
03
Aug 26

ফ্যাসিবাদবিরোধী ঐক্য রক্ষা ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ইবি উপাচার্যের

VIEW
02
Aug 26

ইবিতে বর্ণাঢ্য আয়োজনে কেন্দ্রীয়ভাবে নবীনদের বরণ

VIEW
30
Jul 26

জুলাই ৩৬ গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী পালন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্মসূচি

VIEW
30
Jul 26

১ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীনদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম, প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী

VIEW
28
Jul 26

নতুন দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের প্রথম অফিস, উপাচার্যের অভিনন্দন

VIEW
28
Jul 26

ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন

VIEW
28
Jul 26

ইবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী

VIEW

নতুন দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের প্রথম অফিস, উপাচার্যের অভিনন্দন

 
 
 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী মঙ্গলবার (২৮ জুলাই) প্রথম অফিস করেছেন। উপাচার্য দুপুর ১২টার দিকে নতুন দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে নিয়ে তাঁদের নিজ নিজ কক্ষে যান এবং নির্ধারিত আসনে বসিয়ে দেন। এ সময় তিনি তাঁদের অভিনন্দন জ্ঞাপন করেন এবং তাঁদের এই নিয়োগের মাধ্যমে একটি গতিশীল প্রশাসন গঠিত হলো বলে মন্তব্য করেন।নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের প্রতি প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুস শাহীদ মিয়া, ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাঃ আব্দুর রহমান আনওয়ারী, আস-সিরাহ আন-নববীয়্যাহ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ আলীনূর রহমান, সদ্যবিদায়ী কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান প্রমুখ।
 
#সংবাদ বিজ্ঞপ্তি
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩