News & Event

23
Aug 26

ইউজিসি আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপের সমাপনী দিনেও ইবি উপাচার্যের অংশগ্রহণ, বিকেলে যোগ দেবেন শিক্ষামন্ত্রী

VIEW
21
Aug 26

উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তরে ইউজিসি আয়োজিত উপাচার্যদের নীতিনির্ধারণী সংলাপে ইবি উপাচার্যের অংশগ্রহণ

VIEW
21
Aug 26

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অভিনন্দন

VIEW
21
Aug 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

VIEW
21
Aug 26

ইবিতে "Intellectual Property Management and Research Commercialization" শীর্ষক কর্মশালা

VIEW
17
Aug 26

শিক্ষা কার্যক্রম পরিদর্শনে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ইবি উপাচার্য

VIEW
17
Aug 26

জাপানি প্রতিনিধি দলের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বিপাক্ষিক মত বিনিময় সভা অনুষ্ঠিত

VIEW
15
Aug 26

প্রয়াত প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

VIEW
13
Aug 26

Vice-Chancellor Initiates Talks on 2+2 Programme with Japanese Academic Institutions

VIEW
13
Aug 26

ইবি উপাচার্যের সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

VIEW

ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন

 
 
 
 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০-এর ১১(ক)(১) ধারা অনুযায়ী তাঁকে আগামী চার বছরের জন্য এ পদে নিয়োগ প্রদান করা হয়।সোমবার (২৭ জুলাই) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব সুলতান আহমেদ-এর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নুতন নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্যের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। এ পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও এতে জানানো হয়।
 
এদিকে, নিয়োগ লাভের পর অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন সোমবার (২৭ জুলাই) অপরাহ্নে উপ-উপাচার্য পদে যোগদান করেছেন। যোগদানপত্র স্বাক্ষরকালে উপ-উপাচার্যের অফিস-কক্ষে সদ্যবিদায়ী ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আবদুল কাদের, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. মোঃ নাছির উদ্দিন মিঝি, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ সাহেদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
#সংবাদ বিজ্ঞপ্তি
মোঃ রাজিবুল ইসলাম
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
কুষ্টিয়া-৭০০৩