News & Event

08
Apr 26

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত/ উত্তীর্ণ ৬০.৫০ শতাংশ, সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়েছেন মিজানুর রহমান

VIEW
28
Mar 26

ইবি কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত

VIEW
26
Mar 26

ইবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত

VIEW
28
Mar 26

ইবি কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত

VIEW
04
Mar 26

ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্ণার’ এর শুভ উদ্বোধন

VIEW
24
Feb 26

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ২৩ ফেব্রুয়ারি সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে

VIEW
22
Feb 26

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন

VIEW
21
Feb 26

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ

VIEW
07
Feb 26

ইউজিসি চেয়ারম্যানস পদক-এ ভূষিত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাহিদা আখতার

VIEW
07
Feb 26

চীনা দূতাবাসে ভাইস চ্যান্সেলরের বৈঠক

VIEW

প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে ইবি ভিসির শোক

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা ও যোগাযোগ বিভাগের শিক্ষক ও ছাত্র বিষয়ক উপদেষ্টা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন মেধাবী ছাত্র প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। ভাইস চ্যান্সেলর তাঁর শোকবার্তায় বলেন, প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষক-গবেষক ও জনপ্রিয় সংগঠককে হারালো। সৎ, মেধাবী, দূরদৃষ্টি ও মানবিকতাবোধ সম্পন্ন মানুষের অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে বহুদিন তিনি তাঁর শিক্ষার্থীদের পথ দেখিয়ে যাবেন।
প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান দূরারোগ্য ফুসফুস ক্যান্সারে ভুগে মঙ্গলবার (৩ জুন) ভোর ৫টা ৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের প্রথম জানাজা ঢাকার ধানমন্ডি ঈদগাহ মসজিদে বেলা ১১টায় এবং দ্বিতীয় জানাজা তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডুর ভায়না গ্রামে বিকাল ৪:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।#সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
০৩.০৬.২০২৫
(মোঃ রাজিবুল ইসলাম)
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া