ভর্তি বিজ্ঞপ্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ইভিনিং মাস্টার্স প্রোগ্রামে প্রতি শিক্ষাবর্ষে গ্রীষ্মকালীন (জুলাই - ডিসেম্বর) ও শীতকালীন (জানুয়ারী - জুন) সেমিস্টারে যোগ্য প্রার্থীদের ভর্তি করা হয়।
ভর্তির যোগ্যতাঃ
১ বছর মেয়াদীঃ কম্পিউটার সায়েন্স/ আইটি/ গনিত/ ইলেক্ট্রোনিক্স/ পদার্থ বিজ্ঞান/ ফিজিক্যাল সায়েন্সে ০৪ বছর মেয়াদী স্নাতক(সম্মান) অথবা সমমানের ডিগ্রীর অধিকারী হতে হবে।
১ বছর ৬ মাস মেয়াদীঃ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে ০৪ বছর মেয়াদী স্নাতক(সম্মান)/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রীর অধিকারী এবং এস.এস.সি./ এইচ.এস.সি. তে সায়েন্স গ্রুপের হতে হবে।
২ বছর মেয়াদীঃ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে ০৩ বছর মেয়াদী স্নাতক (সম্মান অথবা পাস)/ সমমানের ডিগ্রীর অধিকারী হতে হবে।
আবেদনপত্র গ্রহনের স্থান ও তারিখঃ আবেদনপত্র অনলাইন অথবা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস থেকে ১০০০ (এক হাজার) টাকার বিনিময়ে সকাল ৯:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা ও জমা দেয়া যাবে। উল্লেখ্য যে, নির্ধারিত আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও সকল পরীক্ষার সনদপত্রের সত্যায়িত কপি। জমা দিতে হবে। অনলাইনে আবেদনের জন্য এখানে ক্লিক করুন।
ক্লাসঃ প্রতি শুক্রবার
বিস্তারিত তথ্য কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস থেকে জানা যাবে।
মোবাইলঃ 01717127758, 01914778500, 01785388302