অত্যন্ত আনন্দের সাথে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, কাঙ্খিত “রজত জয়ন্তী ও পুনর্মিলনী-২০২৫” আগামী ১৫ ফেব্রুয়ারী ২০২৫, রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে। উক্ত দিনে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে আশা রাখি।
উক্ত অনুষ্ঠিানে সম্মানিত গ্রাজুয়েটবৃন্দ, বর্তমান শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি।
ধন্যবাদ ও শুভাচ্ছান্তে,
(অধ্যাপক ড. মোঃ রবিউল হক)
সভাপতি
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া-৭০০৩, বাংলাদেশ।