News & Event

28
May 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাতে অংশ নিলেন উপাচার্য

VIEW
27
May 26

মাননীয় উপাচার্যের ঈদ শুভেচ্ছা

VIEW
18
May 26

Farewell Ceremony Held for MSS Students of Public Administration

VIEW
18
May 26

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ: ভাইস চ্যান্সেলর

VIEW
18
May 26

নিজ বিভাগে সংবর্ধিত নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর

VIEW
17
May 26

সকলকে সঙ্গে নিয়েই ইসলামী বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চান নতুন উপাচার্য

VIEW
17
May 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন সময়সূচিতে পরিবর্তন

VIEW
13
May 26

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

VIEW
13
May 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম. মতিনুর রহমান

VIEW
12
May 26

সাইন্স ক্লাবের উদ্যোগে দু’দিনব্যাপী ইন্টারন্যাশনাল র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট

VIEW

মাননীয় উপাচার্যের ঈদ শুভেচ্ছা

 
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থীসহ সমগ্র দেশবাসীকে জানাই আন্তরিক ঈদ মোবারক। ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মনিবেদন ও মানবকল্যাণের মহান শিক্ষা দেয়। পবিত্র কুরবানির মহান আদর্শ থেকে আমরা আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ এবং মানবতার প্রতি গভীর নৈতিক দায়বদ্ধতার শিক্ষা লাভ করি। এই চেতনা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি আমাদের সামাজিক জীবন, শিক্ষাগত মূল্যবোধ ও নৈতিক কাঠামোর ভিত্তিকে সুদৃঢ় করে।
 
ইসলামী বিশ্ববিদ্যালয় আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে গঠিত একটি জ্ঞানভিত্তিক, জ্ঞাননির্ভর ও মূল্যবোধভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সর্বদা সত্য, ন্যায় ও নৈতিক মূল্যবোধের চর্চাকে ধারণ ও লালন করে আসছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—ধর্মীয় মূল্যবোধ, জাতীয় চেতনা এবং আধুনিক বিজ্ঞানমনস্ক জ্ঞানচর্চার সমন্বয়ের মাধ্যমেই একটি টেকসই, সমৃদ্ধ ও ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। এই বিশ্বাসের আলোকে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের আলোকে একটি মানবিক, সহনশীল ও জ্ঞানসমৃদ্ধ সমাজ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। এই ঈদ আমাদের পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করুক। আসুন, আমরা সবাই মিলে ত্যাগ ও আত্মনিবেদনের মহান শিক্ষা ধারণ করে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে অগ্রণী ভূমিকা পালন করি।
 
***
ঈদ মোবারক।
প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান
ভাইস চ্যান্সেলর, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
********
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
Edited : Dr. Amanur Aman