News & Event

18
May 26

Farewell Ceremony Held for MSS Students of Public Administration

VIEW
18
May 26

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ: ভাইস চ্যান্সেলর

VIEW
18
May 26

নিজ বিভাগে সংবর্ধিত নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর

VIEW
17
May 26

সকলকে সঙ্গে নিয়েই ইসলামী বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চান নতুন উপাচার্য

VIEW
17
May 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন সময়সূচিতে পরিবর্তন

VIEW
13
May 26

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

VIEW
13
May 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম. মতিনুর রহমান

VIEW
12
May 26

সাইন্স ক্লাবের উদ্যোগে দু’দিনব্যাপী ইন্টারন্যাশনাল র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট

VIEW
12
May 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ফেস্টিভ্যাল উদ্বোধন

VIEW
06
May 26

ক্রীড়াবান্ধব পরিবেশে গড়ে উঠবে ঐক্য, শৃঙ্খলা ও মানবিকতার নতুন সংস্কৃতি --- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

VIEW

নিজ বিভাগে সংবর্ধিত নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর

 
নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. একেএম মতিনুর রহমানকে তাঁর নিজ বিভাগ লোক প্রশাসন বিভাগের পক্ষ থেকে এক আন্তরিক ও ঘরোয়া সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে আজ, ১৭ মে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কলা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো: এমতাজ হোসেন। বিভাগের শিক্ষকরা নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানান।অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রফেসর ড. একেএম মতিনুর রহমান দীর্ঘদিন ধরে শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। বিভাগের শিক্ষকরা তাঁদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, নিজ বিভাগের একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হওয়ায় তারা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এটি বিভাগের জন্য যেমন সম্মানের, তেমনি শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার বিষয়। সংবর্ধনার জবাবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. একেএম মতিনুর রহমান আবেগঘন বক্তব্যে বলেন, “লোক প্রশাসন বিভাগ আমার শিকড়ের মতো। এই বিভাগের সহকর্মীদের ভালোবাসা ও আন্তরিকতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আজকের এই সংবর্ধনা আমার জন্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে।” তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
 
-----
তথ্য প্রকাশনা জনসংযোগ অফিস
Edited By: Dr. Amanur Aman