News & Event

06
Jun 26

Islamic University Delegation Now Visiting University of Gävle, Sweden under RESHAPE Project

VIEW
04
Jun 26

IU Delegation Meets Rector of Turku University of Applied Sciences, Finland.

VIEW
02
Jun 26

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

VIEW
29
May 26

Honorable Vice Chancellor Leads Islamic University Delegation on Erasmus+ Visit to Finland and Sweden

VIEW
28
May 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাতে অংশ নিলেন উপাচার্য

VIEW
27
May 26

মাননীয় উপাচার্যের ঈদ শুভেচ্ছা

VIEW
18
May 26

Farewell Ceremony Held for MSS Students of Public Administration

VIEW
18
May 26

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ: ভাইস চ্যান্সেলর

VIEW
18
May 26

নিজ বিভাগে সংবর্ধিত নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর

VIEW
17
May 26

সকলকে সঙ্গে নিয়েই ইসলামী বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চান নতুন উপাচার্য

VIEW

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ: ভাইস চ্যান্সেলর

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, গবেষণার পরিবেশ সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আজ ১৮ মে ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘একাডেমিক অ্যান্ড স্কলারশিপ অ্যাওয়ার্ডিং-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
ভাইস চ্যান্সেলর বলেন, এ ধরনের গঠনমূলক উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সবসময়ই সহযোগীতা করা হয়েছে, ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি কার্যকর ও ইতিবাচক সেতুবন্ধন তৈরি করেছে। বিষয়ভিত্তিক আলোচনায় প্রফেসর মতিনুর রহমান উল্লেখ করেন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন—এই দুটি শাখার মধ্যে মৌলিকভাবে তেমন কোনো বিভাজন নেই; বরং উভয় ক্ষেত্রই ব্যবস্থাপনা ও নেতৃত্বের অভিন্ন দর্শনের ওপর প্রতিষ্ঠিত। তবে প্রয়োগক্ষেত্র ও কাঠামোগত দিক থেকে কিছু পার্থক্য অবশ্যই রয়েছে। তাঁর ভাষায়, ম্যানেজমেন্ট মূলত একটি সমন্বিত ব্যবস্থাপনা প্রক্রিয়া, আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি সাধারণ মানুষের কাছে কিছুটা আমলাতান্ত্রিক বা কঠোর মনে হতে পারে, কারণ এর সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতা, প্রশাসনিক কাঠামো ও আইনশৃঙ্খলা ব্যবস্থার বিষয়গুলো জড়িত। তবে সমসাময়িক বিশ্বে এই ধারণা অনেক পরিবর্তিত হয়েছে এবং বর্তমানে এটিকে ‘নিউ পাবলিক ম্যানেজমেন্ট’-এর আলোকে নতুনভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আমরা সবাই কোনো না কোনোভাবে ব্যবস্থাপনা চর্চার সঙ্গে সম্পৃক্ত।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. এম ইয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সানোয়ার জাহান ভূঁইয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুস শহিদ মিয়া।
 
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন প্রফেসর মো. সাইফুল ইসলাম, কলা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. এমতাজ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ‘Challenges of the Fourth Industrial Revolution’ এবং ‘Strengthening the Bond between the Department and Alumni’ শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়। পরে এলামনাই এসোশিয়েসনের পক্ষ থেকে স্কলারশিপ বিতরণ করা হয়।
 
— তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
Edited By: Dr. Amanur Aman