News & Event

18
May 26

Farewell Ceremony Held for MSS Students of Public Administration

VIEW
18
May 26

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ: ভাইস চ্যান্সেলর

VIEW
18
May 26

নিজ বিভাগে সংবর্ধিত নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর

VIEW
17
May 26

সকলকে সঙ্গে নিয়েই ইসলামী বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চান নতুন উপাচার্য

VIEW
17
May 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন সময়সূচিতে পরিবর্তন

VIEW
13
May 26

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

VIEW
13
May 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম. মতিনুর রহমান

VIEW
12
May 26

সাইন্স ক্লাবের উদ্যোগে দু’দিনব্যাপী ইন্টারন্যাশনাল র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট

VIEW
12
May 26

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ফেস্টিভ্যাল উদ্বোধন

VIEW
06
May 26

ক্রীড়াবান্ধব পরিবেশে গড়ে উঠবে ঐক্য, শৃঙ্খলা ও মানবিকতার নতুন সংস্কৃতি --- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

VIEW

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র অনুষদ থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজের (ডি ইউনিট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
এবারের ভর্তি পরীক্ষায় মোট ২ হাজার ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসন বিন্যাস করা হয়। পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮২৮ জন এবং উপস্থিতর হার ৯০.৩১ শতাংশ।
পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।‌ এছাড়াও সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসি কাজ করেছে।
 
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ‌, উপ-উপাচার্য প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ৩টি বিভাগ রয়েছে। এক. আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ। দুই. দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ। তিন. আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টি ২০২০–২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছভুক্ত হয়ে অন্যান্য অনুষদের ভর্তি পরীক্ষা নিলেও ধর্মতত্ত্ব অনুষদের স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
 
তারেক মাহমুদ হোসেন
উপ-রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস।
১১/০৫/২০২৫